Jashore , Sunday, 25 October 2026
সর্বশেষ:
চার দিনের সরকারি সফরে জাপানের উদ্দেশে রওনা হচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ৯ মাস পর খুলছে সেন্টমার্টিন: পর্যটকদের জন্য নতুন নিয়ম ও শত টাকা ফি নির্ধারণ যশোরে অনুমতি ছাড়াই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গাছের ডাল কেটে বিক্রির অভিযোগ বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও ভারতীয় মালামাল আটক দীর্ঘ প্রতীক্ষার পর ন্যানো-ইউরিয়ার পেটেন্ট পেলেন যবিপ্রবির গবেষক ড. জাভেদ যশোরে কলিমুদ্দিন সরদার ট্রাস্টের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাক্যাম্প অনুষ্ঠিত যশোরে মাদ্রাসার শিক্ষকের বিরুদ্ধে জমজ শিশুদের যৌন নিপীড়নের অভিযোগ টানা আট দিনের ছুটি শেষে বেনাপোল-পেট্রাপোল বন্দরে পুরোদমে আমদানি-রপ্তানি শুরু জাতিসংঘের অর্থবহ সংস্কারে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির প্রকাশ্যে চুমু দেওয়ার সংস্কৃতি চালু করেছেন এক দলের প্রধান নেতা: রাশেদ খাঁন

যশোরে অনুমতি ছাড়াই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গাছের ডাল কেটে বিক্রির অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
যশোর সদর উপজেলার ধোপাখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গাছের ডাল কেটে প্রায় ১০০ মণ জ্বালানি কাঠ অনুমতি ছাড়া বিক্রির অভিযোগ উঠেছে স্থানীয় রুম্মন হোসাইন নামের এক যুবকের বিরুদ্ধে। দুর্গাপূজার ছুটির সুযোগ নিয়ে বিদ্যালয়ের প্রাঙ্গণে থাকা একাধিক গাছের ডাল কেটে তা বিক্রি করা হয়েছে বলে দাবি স্থানীয়দের। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে তীব্র ক্ষোভ ও মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সরকারি কোনো প্রাথমিক বিদ্যালয়ের গাছের ডাল বা অংশ কাটার ক্ষেত্রে নির্দিষ্ট নিয়ম অনুসরণ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আগাম অনুমতির প্রয়োজন হয়। কিন্তু ধোপাখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্ষেত্রে কোনো নীতিমালার তোয়াক্কা না করে এবং স্থানীয়দের না জানিয়ে রুম্মন হোসাইনের নেতৃত্বে এই ডাল কাটার ঘটনা ঘটে। সরকারি সম্পদের এমন অব্যবস্থাপনা ও আইন অমান্য করার বিষয়ে প্রশ্ন তুলেছেন তাঁরা।

এ বিষয়ে জানতে চাইলে ধোপাখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সুইটি জানান, গাছের ডাল কাটার খবর পাওয়ার পর স্থানীয় ব্যক্তিরা তাঁকে ফোনে বিষয়টি জানান। এর পরপরই তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করেছেন। দুর্গাপূজার ছুটি শেষে বিদ্যালয় খুললে পরিচালনা কমিটির বৈঠকে এ নিয়ে চূড়ান্ত আলোচনা করা হবে বলে তিনি জানান।

এদিকে বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি মোফাজ্জল হোসেন জানান, তাঁকে বিষয়টি মৌখিকভাবে ফোনে জানানো হয়েছিল। তিনি সংশ্লিষ্ট সবার সাথে আলোচনা ও মতামত সাপেক্ষে পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিয়েছিলেন।

অনুমতি না নিয়ে গাছের ডাল কাটার বিষয়টি স্বীকার করে অভিযুক্ত রুম্মন হোসাইন বলেন, পূজার ছুটি থাকায় তাৎক্ষণিকভাবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এভাবে শিক্ষক ও কমিটিকে না জানিয়ে এবং অনুমতি না নিয়ে কাজ করাটা আমার ভুল হয়েছে।

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গাছ ও সম্পত্তির সুরক্ষায় স্বচ্ছতা নিশ্চিত করার দাবি জানিয়েছেন স্থানীয়রা। এ ছাড়া অনিয়ম করে গাছের ডাল কাটা এবং বিক্রির অর্থের সঠিক হিসাব যাচাইয়ে নিরপেক্ষ তদন্তের দাবি জানান তাঁরা।

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 49 Minutes Ago
5 Time View