Jashore , Sunday, 25 October 2026
সর্বশেষ:
৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে যশোরে এনসিপির লিফলেট বিতরণ চার দিনের সরকারি সফরে জাপানের উদ্দেশে রওনা হচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ৯ মাস পর খুলছে সেন্টমার্টিন: পর্যটকদের জন্য নতুন নিয়ম ও শত টাকা ফি নির্ধারণ যশোরে অনুমতি ছাড়াই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গাছের ডাল কেটে বিক্রির অভিযোগ বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও ভারতীয় মালামাল আটক দীর্ঘ প্রতীক্ষার পর ন্যানো-ইউরিয়ার পেটেন্ট পেলেন যবিপ্রবির গবেষক ড. জাভেদ যশোরে কলিমুদ্দিন সরদার ট্রাস্টের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাক্যাম্প অনুষ্ঠিত যশোরে মাদ্রাসার শিক্ষকের বিরুদ্ধে জমজ শিশুদের যৌন নিপীড়নের অভিযোগ টানা আট দিনের ছুটি শেষে বেনাপোল-পেট্রাপোল বন্দরে পুরোদমে আমদানি-রপ্তানি শুরু জাতিসংঘের অর্থবহ সংস্কারে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

যশোরে ফুলকুঁড়ি আসরের প্রতিষ্ঠাবার্ষিকীতে সমাবেশ ও পুরস্কার বিতরণ

নিজস্ব প্রতিবেদক
‘পৃথিবীকে গড়তে হলে সবার আগে নিজেকে গড়ো’—এই স্লোগানকে সামনে রেখে যশোরে শিশু-কিশোর সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ফুলকুঁড়ি আসরের ৫২ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শিশু কিশোর সমাবেশ ও পুরস্কার বিতরণ অনুষ্টিত হয়েছে।শনিবার বিকেলে প্রেসক্লাব যশোর মিলনায়তনে উৎসবমুখর পরিবেশে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তি, গানসহ মোট পাঁচটি বিভাগে বিজয়ী ৭০ জন শিক্ষার্থীর হাতে পুরস্কার ও সম্মাননা তুলে দেওয়া হয়।

ফুলকুঁড়ি আসর যশোর শাখার সহ-সভাপতি জাহিদ হাসান টুকুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-২ আসনের সংসদ সদস্য ডা. মো. মোসলেহ উদ্দিন ফরিদ। প্রধান আলোচক ছিলেন সংগঠনের সহকারী প্রধান পরিচালক আশরাফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নড়াইল জেলা শিক্ষা কর্মকর্তা জামাল উদ্দীন এবং যশোর জিলা স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জয়নাল আবেদীন।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ডা. মো. মোসলেহ উদ্দিন ফরিদ বলেন, শুধুমাত্র ভালো ফল করলেই চলবে না; আলোকিত মানুষ তৈরি করা এবং ভবিষ্যতে একটি সুন্দর ও সুশৃঙ্খল জাতি গঠন করাই আমাদের মূল লক্ষ্য। সুশিক্ষিত ও নীতিবান তরুণ সমাজ গড়ে তুলতে পারলে বাংলাদেশ এমন এক দেশ হবে, যেখানে সবাই ন্যায় ও ইনসাফের ভিত্তিতে শান্তিতে বাস করতে পারবে। তিনি আরও জোর দিয়ে বলেন, বর্তমান ইন্টারনেট ও অপসংস্কৃতির যুগে যুবসমাজকে মাদকমুক্ত রাখতে শিক্ষক ও বাবা-মায়ের প্রতি শ্রদ্ধাবোধ লালনের মাধ্যমে সৎ ও যোগ্য মানুষ হিসেবে গড়ে তুলতে হবে।

অন্যান্য বক্তারা বলেন, শিশু-কিশোরদের নৈতিকতা, দেশপ্রেম, সৃজনশীলতা ও মানবিক মূল্যবোধ বিকাশে এমন আয়োজনের বিকল্প নেই। সৎ ও দায়িত্বশীল নাগরিক তৈরিতে প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি সাংস্কৃতিক ও নৈতিক চর্চা বাড়ানো জরুরি।

অনুষ্ঠানে ফুলকুঁড়ি আসর যশোরের পরিচালক মহিবুল্লাহ হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সংগঠক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 07:48 pm, Saturday, 24 October 2026
12 Time View