Jashore , Tuesday, 27 October 2026
সর্বশেষ:
বন্দর ইজারা দেওয়ার প্রতিবাদে যশোরে এনডিএফ’র বিক্ষোভ ও সমাবেশ বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ পল্টনে সিপিবি কার্যালয়ে হামলা ও অবরুদ্ধ করার ঘটনায় গণসংহতি আন্দোলনের নিন্দা যশোরে ডিবি পুলিশের অভিযানে ৩৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৪ ‘বিগ বি’ উদ্যোগ যৌথভাবে এগিয়ে নিতে বাংলাদেশ-জাপান একমত সকালে প্রভাতী ট্রেন চালুসহ ৬ দফা দাবিতে রেলপথমন্ত্রীকে যশোর সংগ্রাম কমিটির স্মারকলিপি যশোরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২ এর মার্শাল আর্ট ইভেন্টে পৌরসভা দল বাছাই সম্পন্ন যশোরে গণঅধিকার পরিষদের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন যশোরে ১১ দলীয় জোটের লংমার্চ সফল করতে এনসিপির লিফলেট বিতরণ আইডিইএক্স ২০২৭-এ অংশ নিতে তারেক রহমানকে আমন্ত্রণ

বন্দর ইজারা দেওয়ার প্রতিবাদে যশোরে এনডিএফ’র বিক্ষোভ ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম ও মোংলাসহ দেশের একাধিক বন্দর এবং টার্মিনাল সাম্রাজ্যবাদী শক্তিগুলোর হাতে তুলে দেওয়ার চক্রান্তের প্রতিবাদে যশোরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট (এনডিএফ)। কেন্দ্রঘোষিত দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার বিকেলে যশোর জেলা কমিটির উদ্যোগে শহরে বিক্ষোভ মিছিল বের হয় এবং পরবর্তীতে প্রেস ক্লাবের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়।

জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের যশোর জেলা কমিটির সভাপতি আশুতোষ বিশ্বাসের সভাপতিত্বে এবং সহ-সাধারণ সম্পাদক কামরুল হক লিকুর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের জেলা সাধারণ সম্পাদক হাফিজুর রহমানসহ অন্য নেতারা।

সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন, দেশীয় সংবেদনশীল অবকাঠামো ও একাধিক কৌশলগত বন্দর বৈশ্বিক সাম্রাজ্যবাদী দেশগুলোর হাতে তুলে দেওয়া হচ্ছে। একই সঙ্গে অর্থনৈতিক মন্দার মধ্য দিয়েও বিদেশি শক্তির স্বার্থে বড় বড় কেনাকাটা ও বাণিজ্য চুক্তি করে দেশের ওপর ঋণের বোঝা বাড়িয়ে দেওয়া হচ্ছে।

তারা আরও বলেন, ভূ-রাজনৈতিক ও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বঙ্গোপসাগরীয় দেশ হিসেবে বাংলাদেশকে আন্তঃসাম্রাজ্যবাদী সংঘাত ও যুদ্ধে সম্পৃক্ত করার চক্রান্ত চলছে। এ ধরনের অপতৎপরতা দেশকে এক চরম অনিশ্চয়তা ও নিরাপত্তার ঝুঁকির দিকে ঠেলে দিচ্ছে।

এ অবস্থায় দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং সাধারণ জনগণের স্বার্থ রক্ষায় বাংলাদেশের সব সাম্রাজ্যবাদবিরোধী, দেশপ্রেমিক রাজনৈতিক শক্তি ও শান্তিকামী মানুষকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান সংগঠনের নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : Just Now
1 Time View