চাঁদপুরে সন্ত্রাসী হামলার শিকার একই পরিবারের তিন সদস্য জীবনমৃত্যুর সন্ধিক্ষণে

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

নিজস্ব প্রতিবেদক// চাঁদপুরের মতলব উত্তরে একই পরিবারের তিন সদস্যের ওপর প্রতিপক্ষের লোকজন সন্ত্রাসী হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে।

আহতরা বর্তমানে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন। তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।প্রতিপক্ষের লোকজন হামলা করেই শান্ত হননি। তারা ভুক্তভোগীর পরিবারের বিরুদ্ধে পাল্টা মামলাও দায়ের করেছে।

জানা গেছে, গত ২৫ মার্চ আলী হোসেন প্রধানের স্ত্রী রুফিয়া খাতুন ও দুই ছেলে রিয়াদ হোসেন ও রুহুল আমিন ওপর সুজন মিয়াজী, রনি মিয়াজী ও হারুন মিয়াজীসহ তাদের লোকজন হামলা চালান। ঘটনার দিনই ভুক্তভোগী পরিবার মামলা দায়ের করেন।

ভুক্তভোগী পরিবার মতলব উত্তর থানায় মামলা করায় গতকাল সোমবার (২৭ মার্চ) চাঁদপুর জজ আদালতে আলী হোসেন পরিবারের বিপক্ষে মামলা হামলাকারী চক্রের সদস্য হারুন মিয়াজীর স্ত্রী জোসনা বেগম।পরিবার সূত্র জানায়, হামলার শিকার ওই তিন সদস্য বর্তমানে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন।

মামলা সূত্রে জানা গেছে, ভুক্তভোগীদের বাড়িতে প্রবেশ করে তাদের ওপর দাড়ালো অস্ত্র দিয়ে হামলা চালায় অভিযুক্তরা। হামলাকারীরা আলী হোসেনের স্ত্রী রুফিয়া খাতুনের শ্লীলতাহানির চেষ্টা করেন।মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ শাহজাহান কামাল বলেন, ভুক্তভোগী পরিবারের দায়ের করা মামলার তদন্ত এখনো শেষ হয়নি।

এরই মধ্যে দুই আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।আলী হোসেন প্রধানের ছেলে আল আমিন বলেন, নিজেদের অপরাধ ঢাকতে এবং প্রভাব বিস্তার করেতেই হারুন, সুজন ও রনি চক্র তাদের বিরুদ্ধে পাল্টা মামলা দায়ের করেছেন।

হামলাকালীরা তার স্বজনদের বাড়ি গিয়ে নানা হুমকি দিচ্ছেন।তিনি আরও বলেন, আমাদের পরিবারের সবাই দিন-মজুর। তাদের মামলার কারণে আমরা এলঅকা ছাড়া হতে বাধ্য।

আমাদের সাহায্য করার মতোন কেউ নেই। আমরা মানবেতর জীবন যাপন করছি।এ বিষয়ে জোসনা বেগম বা তার স্বামীর বক্তব্য জানা যায়নি।