মানিক মিয়া স্টাফ রিপোর্টার// বর্তমান বাংলাদেশ নিয়ে উচ্ছ্বসিত ঢাকার সাবেক মার্কিন রাষ্ট্রদূতরা। বলেছেন, এই নতুন বাংলাদেশ দেখে তারা আনন্দিত।
বাংলাদেশ এবং মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সাম্প্রতিক বৈঠকও ইতিবাচক ভাবেই দেখছেন তারা।বিশ্বের সবচেয়ে উন্নত দেশগুলোর একটি মার্কিন যুক্তরাষ্ট্র। সেই দেশটির সাবেক দুই রাষ্ট্রদূত ড্যান মোজেনা এবং মার্শা বার্নিকাট। তারা যখন দায়িত্ব পালন করেছেন তখন কেমন দেখেছেন বাংলাদেশকে? আর এখনই বা কেমন দেখছেন?সম্প্রতি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে অ্যান্টনি ব্লিঙ্কেনের বৈঠক হয়।
এই সফর উপলক্ষে ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাস বেশ কিছু অনুষ্ঠান আয়োজন করে। সেখানেই কথা হয় বাংলাদেশে একসময়ের প্রভাবশালী সাবেক দুই রাষ্ট্রদূতের সাথে।বাংলাদেশে নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত ড্যান মোজেনা বলেন, এক সময় যে বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ি বলা হতো, তারা এখনকার বাংলাদেশকে দেখলে ভীষণ অবাক হবে।
দারিদ্র বিমোচনে বাংলাদেশের উন্নতি অভুতপূর্ব। এছাড়া, স্বাস্থ্যখাতে উন্নিত, মাতৃ মৃত্যুহার কমানো, পরিবার পরিকল্পনাসহ সবখাতেই বাংলাদেশ বিস্ময়করভাবে এগিয়ে গেছে। সামনে আরও চ্যালেঞ্জ আছে, আমার বিশ্বাস বাংলাদেশ সেগুলো ভালোভাবেই সামলাবে। আর যুক্তরাষ্ট্র সবসময়ই পাশে থাকবে।ঢাকায় নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত মার্শিয়া বার্নিকাট বলেন, বাংলাদেশের এই এগিয়ে যাওয়া লক্ষ্য করার মতো। করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যখাত যে সাফল্য দেখিয়েছে তার প্রশংসা করেন তিনি।
মার্শিয়া বার্নিকাট আরও বলেন, বাংলাদেশ আজ যে স্থানে রয়েছে কেউ চিন্তাও করতে পারেনি। আশা করি, ৫০ বছর পরে বাংলাদেশ সবাইকে আরোও চমকে দেবে। ৭১ সালে যুদ্ধ পরবর্তী আর বর্তমান বাস্তবতা এক নয়, মানুষের প্রত্যাশা এখন অনেক বেশি।







