Jashore , Sunday, 25 October 2026
সর্বশেষ:
জাতিসংঘের অর্থবহ সংস্কারে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির প্রকাশ্যে চুমু দেওয়ার সংস্কৃতি চালু করেছেন এক দলের প্রধান নেতা: রাশেদ খাঁন যশোরে ফুলকুঁড়ি আসরের প্রতিষ্ঠাবার্ষিকীতে সমাবেশ ও পুরস্কার বিতরণ যশোরে বিশ্ব পোলিও দিবসে বর্ণাঢ্য সচেতনতামূলক র‌্যালি টানা ১৮তম বার দ্রুততম মানবী যবিপ্রবির শিরিন আক্তার শ্যামকুড় মাধ্যমিকের এসএসসি ২০১৯ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত যশোরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ২ যশোরে বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ ‘মিথ্যা’ দাবি করে সংবাদ সম্মেলন যশোরে জাতীয় পার্টির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ যশোরে ইয়াবাসহ ‘আইনজীবী সহকারী’ ও আলোচিত লাবনী গ্রেপ্তার

নীলফামারীতে মোটরসাইকেল-অটোভ্যান সংঘর্ষে সংবাদকর্মী নিহত

নীলফামারীর সদর উপজেলায় মোটরসাইকেলের সাথে অটোভ্যানের সংঘর্ষে রকিবুল হাসান রকি (৩৮) নামে এক সংবাদকর্মী নিহত হয়েছে। বুধবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার অঙ্কুর বীজ হিমাগারের সামনে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত রকিবুল হাসান রকি কিশোরগঞ্জ উপজেলার চাদখানা ইউনিয়নের কেল্লাবাড়ি এলাকার ওসমান গণির ছেলে। তিনি দৈনিক আলোকিত নিউজ পত্রিকার কিশোরগঞ্জ উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। 

প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার সন্ধ্যায় রকিবুল মোটরসাইকেলযোগে কিশোরগঞ্জ উপজেলার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে সে সদর উপজেলার অঙ্কুর বীজ হিমাগারের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অটোভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে রকিবুল গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তানভীরুল ইসলাম বলেন, অটোভ্যানের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হয়ে রকিবুল হাসান মারা যান। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 07:39 pm, Thursday, 22 February 2024
28 Time View