Jashore , Saturday, 24 October 2026
সর্বশেষ:
টানা ১৮তম বার দ্রুততম মানবী যবিপ্রবির শিরিন আক্তার শ্যামকুড় মাধ্যমিকের এসএসসি ২০১৯ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত যশোরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ২ যশোরে বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ ‘মিথ্যা’ দাবি করে সংবাদ সম্মেলন যশোরে জাতীয় পার্টির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ যশোরে ইয়াবাসহ ‘আইনজীবী সহকারী’ ও আলোচিত লাবনী গ্রেপ্তার যশোরে সার ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে হাটসভা জাতীয় নাগরিক পার্টির পুনর্গঠিত কমিটির আহ্বায়ক নাহিদ, সদস্যসচিব আখতার মণিরামপুরে পাঁচ শহীদ বিপ্লবীর ৫৫তম মৃত্যুবার্ষিকী পালিত যশোর জেনারেল হাসপাতালে ৪০ লাখ টাকার চিকিৎসাসামগ্রী বিতরণ

শ্যামকুড় মাধ্যমিকের এসএসসি ২০১৯ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
যশোরের মণিরামপুর উপজেলার ঐতিহ্যবাহী শ্যামকুড় বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের ২০১৯ সালের এসএসসি ব্যাচের শিক্ষার্থীদের দিনব্যাপী মিলনমেলা ও পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ আনন্দঘন মিলনমেলায় বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অংশ নেন ২০১৯ সালের এসএসসি ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা। দীর্ঘদিন পর প্রাণের বিদ্যাপীঠে একসঙ্গে মিলিত হয়ে তাঁরা আড্ডা, স্মৃতিচারণ ও ভালোবাসার বন্ধনে মেতে ওঠেন।

অনুষ্ঠানে অংশ নেন সাবেক শিক্ষার্থী মো. আল-আমিন হোসেন, মো. রাকিব হাসান, মো. শরিফুজ্জামান রাসু, মো. সুমন, মো. রাশেদ ইসলাম, মো. রিয়াদ, মো. তানভির, মো. মুজাহিদ, মো. পিয়াল, মো. সাকিব, মো. আলিফ হোসেন, নাজমুস সাকিব সাকিব, হাসিব, মো. আবুল কালাম, মো. সোহেল রানা, ফারজানা নিশাত তাসমিম, সালেহা আক্তার লিজা, ইথেনা, শিলু, রুপা, মিরা, লাবনী, শারমিন ও নাদিরাসহ ব্যাচের আরও অনেকে।

দিনটি স্মরণীয় করে রাখতে আয়োজন করা হয় আনন্দময় খেলাধুলা ও বিনোদনমূলক প্রতিযোগিতার। প্রতিযোগিতায় অংশ নিয়ে শিক্ষার্থীরা শৈশবের সোনালি দিনে ফিরে যান। খেলা শেষে বিজয়ী ও অংশগ্রহণকারীদের হাতে শুভেচ্ছা পুরস্কার তুলে দেওয়া হয়, যা পুরো অনুষ্ঠানে বাড়তি আনন্দ যোগ করে।

কুশল বিনিময় ও স্মৃতিচারণ করতে গিয়ে আবেগপ্লুত হয়ে পড়েন উপস্থিত শিক্ষার্থীরা। তাঁরা জানান, কর্ম ও ব্যস্ত জীবনের ফাঁকে এমন আয়োজন প্রাক্তন বন্ধুদের সঙ্গে পারস্পরিক সম্পর্ক, সৌহার্দ্য ও সম্প্রীতিকে আরও সুদৃঢ় করবে। আগামীতেও এ ধরনের মেলবন্ধন বজায় রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তাঁরা।

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 53 Minutes Ago
10 Time View