জাতীয় নাগরিক পার্টির পুনর্গঠিত কমিটির আহ্বায়ক নাহিদ, সদস্যসচিব আখতার
স্বাধীন কন্ঠ ডেস্ক
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তাদের পুনর্গঠিত কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির তালিকা প্রকাশ করেছে। নতুন কমিটিতে আহ্বায়ক হিসেবে নাহিদ ইসলাম এবং সদস্যসচিব হিসেবে আখতার হোসেন পুনর্বহাল রয়েছেন।
শুক্রবার (২৩ অক্টোবর) দুপুরে দলের দফতর সেল সম্পাদক সাদিয়া ফারজানা দিনার সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ পুনর্গঠিত কমিটির তালিকা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, প্রতিষ্ঠার পৌনে দুই বছর পার হলেও দলটি এখনো জাতীয় সম্মেলন আয়োজন করতে পারেনি, তবে শীর্ষস্থানীয় কয়েকটি গুরুত্বপূর্ণ পদে বড় ধরনের পরিবর্তন এনেছে। পুনর্গঠিত কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক পদে এসেছেন নাসীরুদ্দীন পাটওয়ারী ও হাসনাত আব্দুল্লাহ। উল্লেখ্য, হাসনাত আব্দুল্লাহ শুরু থেকে দলের মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) এবং নাসীরুদ্দীন পাটওয়ারী মুখ্য সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
অন্যদিকে, দলের মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম ও মুখপাত্রের দায়িত্বে থাকা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে নতুন কমিটিতে সিনিয়র যুগ্ম সদস্য সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া জুলাই অভ্যুত্থান-পরবর্তী সময়ে দলের গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকা সামান্তা শারমিন—যিনি পূর্বে সিনিয়র যুগ্ম আহ্বায়কের দায়িত্বে ছিলেন, তাকে নতুন তালিকায় যুগ্ম আহ্বায়ক হিসেবে রাখা হয়েছে।
কমিটির অন্যান্য পদে যারা রয়েছেন, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন, আরিফুল ইসলাম আদীব, ড. আতিক মুজাহিদ, আব্দুল হান্নান মাসউদ, আলী আহসান জুনায়েদ, সারোয়ার তুষার, আকরাম হুসাইন, সালেহ উদ্দিন সিফাত, ডা. মাহমুদা আলম মিতু, নুসরাত তাবাসসুম, মনিরা শারমিন, ব্যারিস্টার সানি আব্দুল হক, মাহবুব আলম, অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহীন, মাওলানা আশরাফ মাহাদী, সুলতান মোহাম্মদ জাকারিয়া, জাবেদ রাসিন, এহতেশাম হক, দিলশানা পারুল, প্রীতম দাশ, সামান্তা শারমিন, ইসহাক সরকার, তারেক এ আদেল ও এ.কে. ফ্লোরা।
যুগ্ম সদস্যসচিব আলাউদ্দীন মোহাম্মদ (আন্তর্জাতিক), এস.এম. সাইফ মুস্তাফিজ (কোষাধ্যক্ষ), মো. নিজাম উদ্দিন, নাহিদা সারোয়ার নিভা, ফরিদুল হক ও মো. আতাউল্লাহ। আন্তর্জাতিক সম্পাদক তাহসীন রিয়াজ (সহ-সম্পাদক আশরেফা খাতুন), দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিনা (সহ-দপ্তর সম্পাদক ইফতেখারুল ইসলাম), আইন সম্পাদক অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা (সহ-আইন সম্পাদক অ্যাডভোকেট এরশাদুল বারি ও অ্যাডভোকেট ছেহায়েত উল্লাহ), প্রচার সম্পাদক জয়নাল আবেদীন শিশির (সহ-প্রচার সম্পাদক মেজবাহ কামাল মুন্না ও শাহাদাত হোসেন), শিক্ষা সম্পাদক ফয়সাল মাহমুদ শান্ত (সহ-শিক্ষা সম্পাদক সাকিব শাহরিয়ার)।
এছাড়া নারীবিষয়ক সম্পাদক হিসেবে অ্যাডভোকেট হুমায়রা নূর, কর্মসূচি ও পরিকল্পনা সম্পাদক পদে মোল্লা মোহাম্মদ ফারুক এহসান, পরিবেশ ও জলবায়ুবিষয়ক সম্পাদক সাগুফতা বুশরা মিশমা, স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মনজিলা ঝুমা, মিডিয়া সম্পাদক ইয়াসির আরাফাত, ধর্ম সম্পাদক মাওলানা সানাউল্লাহ খান, গণশিক্ষাবিষয়ক সম্পাদক মশিউর রহমান, সংস্কৃতি সম্পাদক লুৎফর রহমান, শ্রমবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আলী নাছের খান, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক সাইয়েদ জামিল, তথ্যপ্রযুক্তি সম্পাদক রাশেল উল আলম এবং প্রবাসী কল্যাণবিষয়ক সম্পাদক পদে ব্যারিস্টার নুরুল হুদা জুনেদকে দায়িত্ব দেওয়া হয়েছে।
সংগঠনটি তাদের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক পদেও পরিবর্তন ও সমন্বয় এনেছে। ঢাকা বিভাগ (উত্তর) সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ হায়দার (সহ-সাংগঠনিক শওকত আলী)। ঢাকা বিভাগ (দক্ষিণ) সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ মোহাম্মদ হোসাইন (সহ-সাংগঠনিক হাবিবুর রহমান অপু)। চট্টগ্রাম বিভাগ (দক্ষিণ) সাংগঠনিক সম্পাদক এ.এস.এম. সুজাউদ্দীন (সহ-সাংগঠনিক জাওয়াদুল করিম)।চট্টগ্রাম বিভাগ (উত্তর) সাংগঠনিক সম্পাদক নাজিদ নওরোজ শাহ (সহ-সাংগঠনিক জাহিদুল ইসলাম সৈকত)। রাজশাহী বিভাগ সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন (সহ-সাংগঠনিক সাকিব মাহাদী)। রংপুর বিভাগ সাংগঠনিক সম্পাদক ডা. মো. কামরুল ইসলাম দর্পণ (সহ-সাংগঠনিক মোশাররফ হোসেন)। সিলেট বিভাগ সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী কামরুল আরিফ (সহ-সাংগঠনিক নাহিদ উদ্দিন তারেক)। খুলনা বিভাগ সাংগঠনিক সম্পাদক শাহরিন ইরা (সহ-সাংগঠনিক মোল্যা রহমতুল্লাহ)। বরিশাল বিভাগ সাংগঠনিক সম্পাদক ড. শামীম হামিদী (সহ-সাংগঠনিক কাজী সালমান)। ময়মনসিংহ বিভাগ সাংগঠনিক সম্পাদক মিয়াজ মেহেরাব তালুকদার (সহ-সাংগঠনিক তানহা শান্তা)।
পাশাপাশি ঢাকা বিভাগে ‘ডায়াস্পোরা’ সাংগঠনিক সম্পাদক হিসেবে রাফে সালমান রিফাত, তানজিল মাহমুদ, আয়মান রাহাত ও তারেক রেজা এবং সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে রিদওয়ান হোসেন অক্ষর, আরাফাত হোসেন আলিফ, জসিম উদ্দিন ও আলমগীর চৌধুরী আকাশ দায়িত্ব পেয়েছেন।
দলীয় সূত্রের আশা, এই পুনর্গঠিত আহ্বায়ক কমিটির মাধ্যমে জাতীয় নাগরিক পার্টি তাদের সাংগঠনিক কার্যক্রমকে আরও সুসংগঠিত ও বেগবান করতে সক্ষম হবে।

























