রাজধানীতে কয়েকটি ভাগে সীমানা নির্ধারণ করে মোবাইল ফোন ছিনতাই

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

মানিক মিয়া স্টাফ রিপোর্টার// ছিনতাই বা চুরি হওয়া মোবাইল ফোনের প্রথম গন্তব্য সাভারে। তারপর সেই ফোন নানা জায়গা ঘুরে এসে পুনরায় গ্রাহকের কাছে পৌঁছাতে কাজ করছে চারটি চক্র।

এসব চক্রের গডফাদার হিসেবে পরিচিত শহীদসহ বেশকজনকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।ছিনতাই বা চুরি হয়ে যাওয়া মোবাইল ফোনের প্রথম গন্তব্য রাজধানীর উপকন্ঠ সাভারে। সেখানে পরিবর্তন হয় ফোনের ইন্টারন্যাশনাল মোবাইল ইকুইপমেন্ট আইডেনটিটি বা আই-এম- ই-আই।

তারপরে তা চলে যায় অনলাইন প্ল্যাটফর্ম বা বিভিন্ন মার্কেটের দোকানগুলোতে।এভাবে রাজধানী থেকে চোরাই বা ছিনতাইকৃত মোবাইল ফের গ্রাহকের কাছে পৌঁছাতে কাজ করছে চারটি চক্র। এসব চক্রের বেশকজনকে গ্রেপ্তারের পর গোয়েন্দা পুলিশ জানায়, রাজধানীতে কয়েকটি ভাগে সীমানা নির্ধারণ করে ছিনতাই করছে চক্রের সদস্যরা।পুলিশের হিসেবে রাজধানীর ১৬টি স্থানে প্রতিদিন ঘটছে শতাধিক মোবাইল ফোন চুরির ঘটনা।

যার মধ্যে গাবতলী, মিরপুর,শ্যামলী,আদাবর, মোহাম্মদপুর ও ধানমন্ডি এলাকায় ছিনতাই করে চারটি চক্র।এসব চক্রের প্রধান সমন্বয়ক শহীদ। যাকে বলা হয় ঢাকার চোরাই ফোনের গডফাদার। যেখানেই মোবাইল চুরি বা ছিনতাই হোক প্রথমে তাকে অবগত করা হয়।শহীদের অন্যতম সঙ্গী টিপু। যার কাজ চুরি-ছিনতাই সমন্বয় করা। চোর আর ছিনতাইকারীদের কাছ থেকে পাঁচ থেকে দশ হাজার টাকায় ফোন কেনার দায়িত্বও তার।তারপর সে ফোন চলে যায় সাভারে রুবেল মোল্লার কাছে। সেখানে ফোনের আইইএময়াই নাম্বার পরিবর্তন করে তা পাঠিয়ে দেয়া হয় শহীদের কাছে। আর শহীদ অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার তা বিক্রি করে দেয়।

ঘটনার বিবরণ দিয়ে ডিএমপি গোয়েন্দা বিভাগের (তেজগাঁও) উপ কমিশনার ওয়াহিদুল ইসলাম বলেন, ‘সারা দিন শেষে যে মোবাইলগুলো তারা ছিনতাই করে সেগুলো ওই পয়েন্টে পয়েন্টে গিয়ে সংগ্রহ করে টিপুর মাধ্যমে সাভারে রুবেলের কাছে সংরক্ষিত করে। রুবের থেকে শহীদ আবার পুনরায় বিভিন্ন জায়গায় বিক্রির জন্য ছড়িয়ে দেয়।

কোনো অচেনা জায়গায় যাওয়া লাগে না তাদের। নিজেদের পরিসীমার মধ্যেই খুব সহজে একাজগুলো করে থাকত।তিনি আরও জানান, চোরাই ফোন বিক্রির জন্য গুলিস্তানের একটি মার্কেটকেও ব্যবহার করছে চক্রটি।গেল এক মাসে শহীদ, টিপু, রুবেলসহ চক্রের দশ সদস্যকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। এছাড়া গেলো কয়েকদিনে গ্রেপ্তার হয়েছে আরো সাতাস সদস্য।