Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:
১০ নভেম্বর তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধানের অংশ হিসেবে গাজীপুর জেলা রেজিস্ট্রার কর্মচারীর হিসাব চেয়েছে দুর্নীতি দমন কমিশন

গাজীপুর জেলা প্রতিনিধি// অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানের অংশ হিসেবে গাজীপুর জেলা রেজিস্ট্রার অহিদুল ইসলাম ও তার স্ত্রী খুজিস্তা আক্তার বানুর সম্পদের হিসাব চেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

প্রায় কোটি টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের প্রাথমিক প্রমাণ পেয়ে তাদেরকে সম্পদের হিসাব জমা দিতে রোববার নোটিস পাঠানো হয়েছে বলে সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা আরিফ সাদেক জানিয়েছেন।নোটিসে তাদেরকে আগামী ২১ কার্যদিবসের মধ্যে নির্দিষ্ট ছকে সম্পদের হিসাব দাখিল করতে বলা হয়েছে বলে জানান তিনি।গাজীপুর জেলা রেজিস্ট্রার ও তার স্ত্রী বিরুদ্ধে দুদকের অনুসন্ধানে ‘অঢেল সম্পদ’ অর্জনের সত্যতা পাওয়ায় এই নোটিস দেওয়া হয় বলে দুদকের কর্মকর্তারা জানিয়েছেন।

অহিদুল ইসলামকে পাঠানো নোটিসে বলা হয়, “প্রাপ্ত তথ্যের ভিত্তিতে প্রাথমিক অনুসন্ধান করে কমিশনের স্থির বিশ্বাস জন্মেছে যে, আপনি জ্ঞাত আয় বহির্ভূত স্বনামে/বেনামে বিপুল পরিমাণ সম্পদ/সম্পত্তির মালিক হয়েছেন। তাই নোটিস পাওয়ার ২১ কার্যদিবসের মধ্যে নিজের, নির্ভরশীল ব্যক্তিবর্গের যাবতীয় স্থাবর/অস্থাবর সম্পত্তি, দায়-দেনা, আয়ের উৎস ও তা অর্জনের বিস্তারিত বিবরণ নির্ধারিত ফরমে দাখিল করতে হবে।”

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 11:22 pm, Sunday, 19 September 2021
41 Time View