রবিবার, মার্চ ২৯, ২০২৬
সর্বশেষ
প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো নয়াপল্টনে তারেক রহমানবিএনপি সংবিধানের দোহাই দিয়ে গণভোটের আদেশকে অস্বীকার করছে: নাহিদ ইসলামযশোরে ইয়াবাসহ কুখ্যাত নারী মাদক ব্যবসায়ী প্রিয়া আটকমার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, ১২ মার্কিন সেনা আহতস্পিকার হাফিজ উদ্দিন আহমেদের স্ত্রী মারা গেছেনপুলিশকে আগের পোশাকে ফেরাতে কাজ করছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রীযশোরে অজ্ঞাতদুষ্কৃতির খপ্পরে পড়ে গৃহবধূর সর্বস্ব লুটবুকভরা বাওড়ে সেচ্ছাসেবকদের ঈদ পুনর্মিলনীমণিরামপুরে দুর্বৃত্তদের হামলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই কর্মী আহতযশোরে ‘অর্থ আওয়ার’ উপলক্ষে স্কাউটস রোভারের সচেতনতামূলক র‍্যালি
Homeঅপরাধঅনিয়মলালমনিরহাট সদর হাসপাতালে আবারও হরিলুটের পাঁয়তারা

লালমনিরহাট সদর হাসপাতালে আবারও হরিলুটের পাঁয়তারা

খালেকুজ্জামান লাল জেলা প্রতিনিধি লালমনিরহাট :– লালমনিরহাট সদর হাসপাতালে কোটি টাকার ওষুধের হিসেবে গড়মিল ও মাটির নিচ থেকে সরকারি ওষুধ উদ্ধারের পর, এবার তড়িঘড়ি করে ৮ কোটি টাকার টেন্ডারে কার্যাদেশ দেয়ার প্রক্রিয়া চলছে।

বিষয়টিতে তুমুল সমালোচনার মুখে পড়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। সংশ্লিষ্টরা বলছেন, ওষুধ কিংবা মেডিক্যাল সরঞ্জাম সরবরাহ না করে কাগজপত্রে দেখিয়ে অর্থ লোপাটের প্রক্রিয়া এটি।লালমনিরহাট সদর হাসপাতাল ৫০ থেকে ১শ শয্যায় উন্নীত হয় ২০১৫ সালে। বর্তমানে আড়াইশ শয্যায় উন্নীত করতে ভবন তৈরির কাজ প্রায় শেষ। হাসপাতালটির শয্যা ও জনবলের সঙ্গে বেড়েছে অনিয়মও।

বাড়েনি সেবার মান। প্রতি বছর কয়েক কোটি টাকার ওষুধ ও মেডিক্যাল সরঞ্জাম বরাদ্দ থাকলেও, সেই সেবা পায় না রোগীরা।২০২০ সালে সরকারি বিপুল ওষুধ উদ্ধার হয় একটি বাড়ি ও মাটির নিচ থেকে। এর আগের বছর সদর হাসপাতালের স্টোরের ওষুধের হিসেবে ধরা পড়ে কোটি টাকার গড়মিল। দুই দফায় ওষুধ উদ্ধারের ঘটনায় আদিতমারী, কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স এবং সিভিল সার্জন অফিসের স্টোর কিপারসহ মামলা হয় ছয়জনের বিরুদ্ধে। আর ওষুধের হিসেবের গড়মিলে স্ট্যান্ড রিলিজ করা হয় সদর হাসপাতালের স্টোর কিপার সাহেদুল হক ছোটনকে।এরপর কেটে গেছে তিন বছর, শেষ হয়নি তদন্ত।

উল্টো পদোন্নতি পেয়েছেন কেউ, কেউ স্বেচ্ছায় নিয়েছেন অবসর। আর এবার সদর হাসপাতালের ৮ কোটি টাকার টেন্ডারের খবরে বইছে সমালোচনার ঝড়। অভিযুক্তরা বার বার পার পেয়ে যাওয়ায় স্বাস্থ্য বিভাগের অনিয়ম চরম আকার ধারণ করেছে বলে জানান, নাগরিক সমাজের প্রতিনিধিরা। অনিয়মের অভিযোগের সন্তোষজনক জবাব দিতে পারেননি হাসপাতালের তত্ত্বাবধায়ক।

এই বিভাগের আরো খবর

জনপ্রিয়