শাহজালাল থেকে ফেনির ডাকাত সর্দার গ্রেপ্তার

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

কাকলি সুলতানা স্টাফ রিপোর্টার:-হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফেনীর ডাকাত সর্দার নুর ইসলাম বাবুলকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার ভোরে তাকে গ্রেপ্তার করা হয়। বাবুল সোনাগাজী উপজেলার উত্তর চরসাহাভিকারী গ্রামের বজলুল হকের ছেলে।পুলিশ জানায়, ডাকাত সর্দার বাবুল হযরত শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে দেশের বাহিরে পালিয়ে যাচ্ছেন এমন সংবাদে সোনাগাজী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) নন্দন ও মাহবুব অভিযান চালিয়ে ভোরে তাকে গ্রেপ্তার করেন।

সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ খালেদ হোসেন দাইয়ান বলেন, গ্রেপ্তারকৃত ডাকাত সর্দার বাবুলের বিরুদ্ধে অন্তত পাঁচটি ডাকাতি ও অস্ত্র মামলা রয়েছে। তাকে বিমানবন্দর থেকে ফেনীতে এনে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।