Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:
যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দেশে ষড়যন্ত্র হচ্ছে ৭ নভেম্বরের মতো দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান

মহারাষ্ট্রের গড়চিরৌলিতে ২৬ মাওবাদী নিহত

বাপ্পি বিশ্বাস ভারত প্রতিনিধি:- ভারতে মহারাষ্ট্রের গড়চিরৌলিতে ২৬ মাওবাদী নিহত হয়েছে।

পুলিশের দাবি, বন্দুকযুদ্ধে তারা নিহত হয়েছে। আহত হয়েছেন বেশ কয়েকজন পুলিশ সদস্যও।পুলিশ সূত্রের দাবি করা হয়েছে, গড়চিরৌলির মারদিনতলার কোরচি এলাকায় শনিবার (১৩ নভেম্বর) সকাল থেকে মাওবাদীদের সঙ্গে মহারাষ্ট্র পুলিশের বিশেষ ‘সি-৬০ কমান্ডো’র লড়াই শুরু হয়।

দীর্ঘক্ষণ দু’পক্ষের গোলাগুলি চলে। এক মাও নেতার উপস্থিতির খবর পাওয়ার পরেই অভিযানে নামে ‘সি-৬০ কমান্ডো’।গড়চিরৌলির পুলিশ সুপার অঙ্কিত গোয়েল বলেছেন, ‘এখনও পর্যন্ত ২৬ জন মাওবাদীর মৃতদেহ আমরা উদ্ধার করতে পেরেছি।

এখনও তল্লাশি অভিযান চলছে।’গুলির লড়াইয়ে অন্তত চার জন পুলিশকর্মী আহত হয়েছেন বলে খবর পাওয়া গিয়েছে। তাদের দ্রুত হেলিকপ্টারে নাগপুর নিয়ে যাওয়া হয়েছে। নিহত মাওবাদীদের মধ্যে নেতা আছেন কি না তা এখনও স্পষ্ট নয়।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 10:05 pm, Saturday, 13 November 2021
25 Time View