সর্বশেষ:
যশোরে জেলা পর্যায়ে শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
বেনাপোলে এক কেজি গাঁজাসহ সাখাওয়াত আটক
যশোরে তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও খাবার বিতরণ
যশোরে ট্রেনের ধাক্কায় কাভার্ডভ্যান চালক নিহত
শহীদ কমরেড দিপুসহ বামপন্থী নেতাদের স্মরণ করল বিপ্লবী কমিউনিস্ট লীগ
ডিবি হেফাজতে শেখ হাসিনার সাবেক উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী ও সাংবাদিক রাজীব ঘোষ
যশোরে সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী পালিত
শ্রমিকদের দাবি মজুরি বৃদ্ধি, জবাবে টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড
কাশিমপুর থানা ঘেরাও ও পুলিশের সঙ্গে সংঘর্ষ: টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেডে শ্রমিক ছত্রভঙ্গ
যশোরে পাঁচফোড়নকে ১ লাখ ও ফার্মেসিকে ১০ হাজার টাকা জরিমানা
বেনাপোলে এক কেজি গাঁজাসহ সাখাওয়াত আটক
নিজস্ব প্রতিবেদক
যশোরের বেনাপোল পোর্ট থানা এলাকা থেকে এক কেজি গাঁজাসহ সাখাওয়াত হোসেন (৪৮) নামের এক ব্যক্তিকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। বুধবার দুপুরে যশোর জেলা গোয়েন্দা শাখা এ তথ্য নিশ্চিত করেছে। আটক সাখাওয়াত হোসেন শার্শা থানা এলাকার শাহাদত হোসেনের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত মঙ্গলবার (৩ নভেম্বর) বেলা ৩টার দিকে বেনাপোল পোর্ট থানার নারায়ণপুর গ্রামের স্থানীয় কবির হোসেনের বাড়ির সামনের পাকা সড়কে অভিযান চালানো হয়। এ সময় সাখাওয়াত হোসেনকে আটক করে তল্লাশি করলে তাঁর কাছ থেকে এক কেজি গাঁজা উদ্ধার করা হয়।
যশোর জেলা গোয়েন্দা শাখার উপপরিদর্শক (এসআই) আবদুল্লাহ আল আজাদ জানান, উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ আটক সাখাওয়াত হোসেনের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।






















