Jashore , Thursday, 5 November 2026
সর্বশেষ:
যশোরে জেলা পর্যায়ে শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত বেনাপোলে এক কেজি গাঁজাসহ সাখাওয়াত আটক যশোরে তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও খাবার বিতরণ যশোরে ট্রেনের ধাক্কায় কাভার্ডভ্যান চালক নিহত শহীদ কমরেড দিপুসহ বামপন্থী নেতাদের স্মরণ করল বিপ্লবী কমিউনিস্ট লীগ ডিবি হেফাজতে শেখ হাসিনার সাবেক উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী ও সাংবাদিক রাজীব ঘোষ যশোরে সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী পালিত শ্রমিকদের দাবি মজুরি বৃদ্ধি, জবাবে টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড কাশিমপুর থানা ঘেরাও ও পুলিশের সঙ্গে সংঘর্ষ: টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেডে শ্রমিক ছত্রভঙ্গ যশোরে পাঁচফোড়নকে ১ লাখ ও ফার্মেসিকে ১০ হাজার টাকা জরিমানা

যশোরে ট্রেনের ধাক্কায় কাভার্ডভ্যান চালক নিহত

নিজস্ব প্রতিবেদক
যশোরে ট্রেন ও কাভার্ডভ্যানের সংঘর্ষে আতিয়ার রহমান (৫৫) নামে এক চালক নিহত হয়েছেন। ট্রেনের তীব্র ধাক্কায় মুরগির খাদ্যবোঝাই কাভার্ডভ্যানটি দুভাগে বিভক্ত হয়ে যায়। বুধবার সকালে যশোর-বেনাপোল মহাসড়কের গাজীরদরগাহ ফিলিং স্টেশন এলাকা সংলগ্ন জয়কৃষ্ণপুরগামী একটি অরক্ষিত ও অননুমোদিত রেলক্রসিংয়ে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত আতিয়ার রহমান ঝিকরগাছা পৌর এলাকার কাটাখাল কলোনিপাড়ার বাসিন্দা এবং মুজিবর রহমানের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, সকালে মুরগির খাদ্যবোঝাই কাভার্ডভ্যানটি অননুমোদিত রেলক্রসিংটি পার হওয়ার সময় বেনাপোল থেকে ছেড়ে আসা খুলনাগামী একটি খালি ট্রেনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। ট্রেনের প্রচণ্ড ধাক্কায় কাভার্ডভ্যানটির কেবিন মূল বডি থেকে বিচ্ছিন্ন হয়ে দূরে ছিটকে পড়ে। এতে চালক আতিয়ার গুরুতর আহত হন। স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার বিষয়ে ঝিকরগাছা রেলস্টেশনের স্টেশন মাস্টার নিগার সুলতানা জানান, সকাল ১১টার দিকে বেনাপোল থেকে ‘বেনাপোল এক্সপ্রেস’-এর খালি একটি রেক ছেড়ে আসে। ট্রেনটি সকাল ১১টা ৩৫ মিনিটে ঝিকরগাছা স্টেশন অতিক্রম করার কিছু দূর পরই এই দুর্ঘটনা ঘটে। তবে দুর্ঘটনার পর ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

যশোর জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আনোয়ার হোসেন জানান, মাথায় অতিরিক্ত আঘাত ও প্রচণ্ড রক্তক্ষরণের কারণেই ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ বর্তমানে হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 8 Hours Ago
11 Time View