Jashore , Thursday, 5 November 2026
সর্বশেষ:
যশোরে জেলা পর্যায়ে শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত বেনাপোলে এক কেজি গাঁজাসহ সাখাওয়াত আটক যশোরে তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও খাবার বিতরণ যশোরে ট্রেনের ধাক্কায় কাভার্ডভ্যান চালক নিহত শহীদ কমরেড দিপুসহ বামপন্থী নেতাদের স্মরণ করল বিপ্লবী কমিউনিস্ট লীগ ডিবি হেফাজতে শেখ হাসিনার সাবেক উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী ও সাংবাদিক রাজীব ঘোষ যশোরে সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী পালিত শ্রমিকদের দাবি মজুরি বৃদ্ধি, জবাবে টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড কাশিমপুর থানা ঘেরাও ও পুলিশের সঙ্গে সংঘর্ষ: টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেডে শ্রমিক ছত্রভঙ্গ যশোরে পাঁচফোড়নকে ১ লাখ ও ফার্মেসিকে ১০ হাজার টাকা জরিমানা

যশোরে জেলা পর্যায়ে শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
যশোরে জেলা পর্যায়ে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ইসলামিক ফাউন্ডেশন যশোরের আয়োজনে বুধবার (৪ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় এ অনুষ্ঠান সম্পন্ন হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, পিপিএম-সেবা। তিনি প্রতিযোগিতার বিভিন্ন গ্রুপ ও বিভাগে বিজয়ী শিশু-কিশোর শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।

প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম বলেন, “প্রাতিষ্ঠানিক পড়াশোনার পাশাপাশি প্রত্যেক শিক্ষার্থীকে একজন ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। শিক্ষা যেন কেবল অর্থ উপার্জনের মাধ্যম না হয়; বরং মানবিক, নৈতিক ও সুখী মানুষ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করাই হওয়া উচিত জীবনের অন্যতম লক্ষ্য।”

অভিভাবকদের উদ্দেশে তিনি বলেন, “শিশুদের সুনাগরিক ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে অভিভাবকদের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি সন্তানের নৈতিক শিক্ষা ও মানবিক মূল্যবোধ বিকাশে অভিভাবকদের সচেতন হতে হবে।” এ সময় তিনি শিশু-কিশোরদের উচ্চশিক্ষার সুযোগ সৃষ্টি এবং তাদের সুপ্ত মেধা ও মননশীলতা বিকাশে সর্বাত্মক সহযোগিতার আহ্বান জানান।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও পুরস্কার বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 7 Hours Ago
12 Time View