যশোরে তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও খাবার বিতরণ
নিজস্ব প্রতিবেদক
দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ‘উন্নয়নের রূপকার’, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির প্রয়াত সদস্য ও সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে যশোরে দোয়া মাহফিল ও খাবার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে যশোর জিলা স্কুল সংলগ্ন বটতলা মোড়ে নগর শাখা বিএনপির সার্বিক দিকনির্দেশনায় ৬ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠন এ কর্মসূচির আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগর বিএনপির সভাপতি চৌধুরী রফিকুল ইসলাম মুল্লুক চাঁদ।
এছাড়া বিশেষ অতিথি ও অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য ও উপস্থিত ছিলেন নগর বিএনপির সাধারণ সম্পাদক এহসানুল হক সেতু, মনিরুজ্জামান মাসুম, জেলা যুবদল নেতা আনসারুল হক রানা, ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি শাহজাহান বাবু, নগর বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন, আবুল কাশেম কালু, ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, জেলা যুবদল নেতা ইয়াসিন আরাফাত, নগর স্বেচ্ছাসেবক দল নেতা জাহাঙ্গীর আলম এবং নগর ছাত্রদল নেতা রাব্বি হোসেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ৬ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক মাসুদ রানা, রামচন্দ্র দে, রুবেল হোসেন, ৬ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি আমিনুর রহমান, সাধারণ সম্পাদক শেখ নোমান, যুগ্ম সম্পাদক নাঈম হোসেন, সাংগঠনিক সম্পাদক শিমুল এবং ৬ নম্বর ওয়ার্ড ছাত্রদল নেতা মোহাম্মদ সাদসহ বিএনপি ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীরা।
কর্মসূচিতে বক্তারা মরহুম জননেতা তরিকুল ইসলামের আন্দোলন-সংগ্রামময় বর্ণাঢ্য রাজনৈতিক জীবন এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সার্বিক অবকাঠামোগত উন্নয়নে তাঁর অবিস্মরণীয় অবদান গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। আলোচনা শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনায় বিশেষ প্রার্থনা ও দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া শেষে উপস্থিত নেতাকর্মী ও সর্বসাধারণের মাঝে খাবার বিতরণ করা হয়।






















