Jashore , Monday, 26 October 2026
সর্বশেষ:
৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে যশোরে এনসিপির লিফলেট বিতরণ চার দিনের সরকারি সফরে জাপানের উদ্দেশে রওনা হচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ৯ মাস পর খুলছে সেন্টমার্টিন: পর্যটকদের জন্য নতুন নিয়ম ও শত টাকা ফি নির্ধারণ যশোরে অনুমতি ছাড়াই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গাছের ডাল কেটে বিক্রির অভিযোগ বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও ভারতীয় মালামাল আটক দীর্ঘ প্রতীক্ষার পর ন্যানো-ইউরিয়ার পেটেন্ট পেলেন যবিপ্রবির গবেষক ড. জাভেদ যশোরে কলিমুদ্দিন সরদার ট্রাস্টের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাক্যাম্প অনুষ্ঠিত যশোরে মাদ্রাসার শিক্ষকের বিরুদ্ধে জমজ শিশুদের যৌন নিপীড়নের অভিযোগ টানা আট দিনের ছুটি শেষে বেনাপোল-পেট্রাপোল বন্দরে পুরোদমে আমদানি-রপ্তানি শুরু জাতিসংঘের অর্থবহ সংস্কারে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

স্ত্রীর মরদেহ নিয়ে ফেরার পথে স্বামীসহ প্রাণ গেল ২ জনের

বগুড়া জেলা প্রতিনিধি:– অ্যাম্বুলেন্স করে স্ত্রীর মরদেহ নিয়ে ঢাকা থেকে গাইবান্ধার বাড়িতে ফিরছিলেন আয়নাল হোসেন। পথে ঢাকা-বগুড়া মহাসড়কের বটতলা এলাকায় শ্যামলী পরিবহনের একটি বাস অ্যাম্বুলেন্সটিকে ধাক্কা দেয়। এতে আয়নালসহ দুইজন নিহত হয়েছেন।

সোমবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। তারা বর্তমানে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ  হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নিহতরা হলেন- গাইবান্ধা সদর উপজেলার কলমা বাজার এলাকার ফরিদ উদ্দিনের ছেলে আয়নাল হক (৫২) এবং পিরোজপুরের কাউখালী উপজেলার দ্বীন ইসলাম (৩০)। তিনি অ্যাম্বুলেন্সচালক ছিলেন।

দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও শেরপুর ফায়ার সার্ভিসের কর্মীরা আহত ব্যক্তিদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে দেন। শ্যামলী পরিবহনের বাস ও অ্যাম্বুলেন্সটি শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পে আটক আছে।

বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) শামিম হোসেন জানান
আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 04:18 pm, Tuesday, 26 April 2022
21 Time View