Jashore , Tuesday, 24 November 2026
সর্বশেষ:
সাগরদাঁড়ি মধুমেলা হবে কি না সিদ্ধান্ত নেবে সরকার: জেলা প্রশাসক আশেক হাসান আ.লীগের বিষয়ে শহীদ পরিবার ও আহতদের আকাঙ্ক্ষার বাইরে সিদ্ধান্ত নয়: হেফাজত মুক্তিযুদ্ধের গৌরব পুনঃপ্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী ভৈরব নদ পরিষ্কারে বিডি ক্লিনের ৬০০ স্বেচ্ছাসেবী যশোর সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবস পালিত পেশাদারিত্বের ভিত্তিতে কাজ করতে পুলিশকে নির্দেশ দিলেন প্রতিমন্ত্রী অমিত তরিকুল ইসলাম ছিলেন আস্থাভাজন ও সংগ্রামী নেতা: রিজভী মঞ্জুর গাড়িতে আগুন: আওয়ামী দুষ্কৃতকারীদের দায়ী করলেন রিজভী গোপালগঞ্জের পরিস্থিতি ভালো রাখতে সহযোগিতা চান আইজিপি যশোরে শ্রমিক ইউনিয়ন নেতা মিন্টু গাজী আটক

হজ ফ্লাইট শুরুর সম্ভাব্য তারিখ ৩১ মে

লিমা খাতুন সিনিয়র স্টাফ রিপোর্টার:- এবার হজ ফ্লাইট শুরুর সম্ভাব্য তারিখ আগামী ৩১ মে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী বুধবার (২৭ এপ্রিল) সচিবালয়ে এক সভা শেষে তিনি এ তথ্য জানিয়েছেন। প্রতিমন্ত্রী জানান, চলতি বছর হজ ফ্লাইট শুরুর সম্ভাব্য তারিখ ধরা হয়েছে ৩১ মে।

বুধবার (২৭ এপ্রিল) দুপুরে সচিবালয়ে হজ সংক্রান্ত বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ৩১ মে প্রথম ফ্লাইট হবে, এ ধারণা থেকে আমরা আলোচনায় বসেছি। এর মধ্যেই যেন সব কাজ শেষ করতে পারি, সেজন্য সবাই বসে সিদ্ধান্ত নিয়েছি। আমাদের ডেডিকেটেড ফ্লাইট থাকবে ৭৫টি। আমাদের বহরের সবচেয়ে বড় উড়োজাহাজ বোয়িং ট্রিপল সেভেন ডেডিকেটেড ফ্লাইট হিসেবে নেব।

তিনি আরও বলেন, ‘জ্বালানি তেলের দাম দ্বিগুণের মতো বৃদ্ধি পেয়েছে। সব বিবেচনায় নিয়ে আমরা দেখেছি, ভাড়া দেড় লাখ টাকা আসে। কিন্তু হাজি সাহেবদের কথা বিবেচনায় রেখে এটিকে এফোর্টেবল রাখতে আমরা এটা ঠিক করেছি ১ লাখ ৪০ হাজার টাকা। সৌদি এয়ারলাইন্সও একই ভাড়া রাখবে।’আজকের সভায় আমরা কিছু সিদ্ধান্ত নিয়েছি জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, আমাদের ডেডিকেটেড ফ্লাইট থাকবে ২ টি। পৃথিবীর সবচেয়ে বড় বিমানের মধ্যে গত বছরও হাজিদের নেওয়া হয়েছে। এ বছরও নেওয়া হবে। এ বছরও ৭৭৭ ডেডিকেটেড ফ্লাইট হিসেবে নেবো।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 06:34 pm, Wednesday, 27 April 2022
47 Time View