ব্রাহ্মণবাড়িয়ায় প্রকাশ্যে শিয়াল জবাই করে মাংস বিক্রি ও ভাগবাটোয়ারা

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

ব্রাক্ষাণবাড়িয়া জেলা প্রতিনিধি:- ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় প্রকাশ্যে শিয়াল জবাই করে মাংস বিক্রি ও ভাগবাটোয়ারা করছে খবর পাওয়া গেছে।

বুধবার (১৮ মে) দুপুরে উপজেলার ধরখার ইউনিয়নের তন্তর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থলে গিয়ে বাঁধা অবস্থায় একটি শেয়াল উদ্ধার করেন ভ্রাম্যমাণ আদালত।

পুলিশ জানায়, দুপুরে ছতুরা শরীফ গ্রামের জনৈক ব্যক্তির বেগুনক্ষেত থেকে দুটি শিয়াল ধরেন কসবা উপজেলার বাদৈর গ্রামের অটোরিকশা চালক আসলাম ও ফোরকান। পরে তারা ওই গ্রামের কিছু লোকজন নিয়ে তন্তরবাজার এলাকায় একটি শিয়াল জবাই করে নিজেদের মধ্যে মাংস ভাগবাটোয়ারা করেন। শিয়ালের মাংস খেলে অনেক রোগ সেরে যায়- এই কথা বলে কিছু মাংস বিক্রিও করেন তারা।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই দড়িতে বাঁধা অবস্থায় অপর জীবিত শিয়ালটি ফেলে তারা পালিয়ে যান। পরে জীবিত শিয়ালটির বাঁধন খুলে পাশের জঙ্গলে অবমুক্ত করে পুলিশ।এ বিষয়ে আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোমানা আক্তার বলেন, বন্যপ্রাণী জবাই করে মাংস বিক্রি করা আইনত দণ্ডনীয় অপরাধ।

শিয়াল জবাই ও মাংস বিক্রির ঘটনা তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনানুযায়ী ব্যবস্থা নেয়া হবে। ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ডা. একরামউল্লাহ বলেন, শিয়ালের মাংস কোনো রোগের ওষুধ হতে পারে, এমন কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই।