Jashore , Tuesday, 10 November 2026
সর্বশেষ:
ঢাবির ক্যাম্পাসে দফায় দফায় ককটেল বিস্ফোরণ শহীদ নূর হোসেন দিবসে গণসংহতি আন্দোলনের শ্রদ্ধা নিবেদন কপ-৩১ সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুলে প্রধানমন্ত্রী তারেক রহমান ছাত্রলীগের ধর্মঘটের প্রতিবাদে যশোরে যুবদল-স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ যশোর সদরের ১৫ ইউনিয়নে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের আবেদন সংগ্রহ ফ্যাসিস্টকে ফেরানোর চেষ্টা প্রতিহতের তাওফিক চেয়ে সংসদে মোনাজাত যশোরের কালীবাজারে মণ্ডপে আগুনের ছবি ভারতের: জেলা পুলিশ যশোর সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিকসসহ পণ্য আটক যশোরে ৩৮ কেজি ৫০ গ্রাম গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ২ কচুরিপানায় বিপর্যস্ত ভৈরব, পরিচ্ছন্নতায় স্বেচ্ছাসেবীরা

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে ভেসে গেল শুটিং সেট!

বিনোদন ডেস্ক:- ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে জনজীবন বিপর্যস্ত হওয়ার পাশাপাশি নাটক-সিনেমার শুটিংও ব্যাহত হয়েছে। ঝড়ের প্রকোপে চাঁদপুর মেঘনার বাঁকে দুর্গম এক চরে তৈরি করা ‘নয়া মানুষ’ সিনেমার শুটিং সেট ভেসে গেছে।

মৌসুমী হামিদ

সিনেমাটির পরিচালক সোহেল রানা বয়াতি জানান, আমাদের শুটিং হচ্ছিল এক দুর্গম চর কানুদিতে।

গত ১০ থেকে ১২ দিন ধরেই এখানেই শুটিং করছি। ঘূর্ণিঝড় সিত্রাং আমাদের সেট ভাসিয়ে নিয়ে গেছে। এখন আবার সেট নির্মাণের কাজ চলছে।এদিকে গত রোববার (২৩ অক্টোবর) রাতেই ঢাকায় ফিরেছেন ‘নয়া মানুষ’-এর কেন্দ্রীয় অভিনেত্রী মৌসুমী হামিদ। তিনি একটি গণমাধ্যমকে জানান, হঠাৎ খেয়াল করলাম নদীর পানি বেড়েছে। চরের অনেক অংশ ডুবে গেছে।

দ্রুত সব গুছিয়ে ঝড়ের মধ্যেই আমি আর ঊষশী ঢাকায় রওনা দিই। মধ্যরাতে বাসায় এসে পৌঁছেছি।এদিকে সিত্রাংয়ের প্রভাবে পূবাইলেও ‘পিতা অ্যান্ড পুত্র গং’ নামের একটি ধারাবাহিকের শুটিং বন্ধ হয়েছে।

এ ছাড়াও সেখানকার আরও কয়েকটি শুটিং করা সম্ভব হয়নি। এদিকে বৃষ্টির কারণে আউটডোরের অনেক দৃশ্যের শুটিং পরিবর্তন করে ইনডোরে করতে হচ্ছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন উত্তরার বিভিন্ন শুটিং হাউজে কাজ চালিয়ে যাওয়া নির্মাতারা।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 09:30 am, Wednesday, 26 October 2022
46 Time View