ফেনীতে ৪০ কেজি গাঁজাসহ একজন আটক

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

মেহেদী হাসান বিশেষ প্রতিনিধি:- ফেনীর ফতেহপুর এলাকা থেকে ৪০ কেজি গাঁজাসহ এক পিকআপ ভ্যান চালককে আটক করেছে র‍্যাব-৭ ফেনী ক্যাম্পের সদস্যরা।

এসময় মাদক পরিবহনে ব্যবহৃত পিকআপটিও জব্দ করা হয়।শুক্রবার (২০ মে) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী অংশের ফতেহপুর থেকে এই বিপুল পরিমাণ গাঁজা উদ্ধারসহ চালক মো. জিহাদকে আটক করা হয়।র‍্যাব-৭ এর ফেনী ক্যাম্পের অধিনায়ক জাবের আল ইমরান জানান, মাদক নিয়ে চট্রগ্রাম থেকে কুমিল্লার দিকে একটি পিকআপ ভ্যান যাচ্ছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ফতেহপুর এলাকা থেকে পিকআপসহ চালক জিহাদকে আটক করা হয়।

পরে তাকে জিজ্ঞাসাবাদে পিকআপটির ড্রাইভিং সিটের নীচে একটি লাগেজে এবং একটি ট্রাভেল ব্যাগের ভিতর পলিথিন মোড়ানো মোট ৪০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।তিনি আরও জানান, উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ছয় লক্ষ ৪০ হাজার টাকা।

আটক জিহাদ কুমিল্লার দাউদকান্দি থানার কানোরা এলাকার বাসিন্দা এবং তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে ফেনী মডেল থানায় পাঠানো হয়েছে বলেও জানান ক্যাম্প অধিনায়ক।