Jashore , Friday, 23 October 2026
সর্বশেষ:
যশোরে ঢাক-কাঁসরের শব্দে প্রতিমা বিসর্জন রংপুর মেডিকেলে শর্টসার্কিট থেকে আগুন; আহত ৪০ হেফাজতে ইসলামের মধ্যস্থতায় ৭ কওমি দলের নতুন রাজনৈতিক জোট ‘সমমনা ইসলামি দল’ সৌদিতে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড: সরকারের কূটনৈতিক ব্যর্থতার অভিযোগে সিপিবির বিক্ষোভ সাত দশকের ঐতিহ্যবাহী ‘জামাই মেলা’! কোটি টাকার মাছ কেনাবেচার উৎসব যশোরে সার ডিলার নিয়োগে চরম দলীয়করণ ও দুর্নীতির অভিযোগ বিরোধী দলের ৫ এমপির অস্ত্র নিয়ে হামলা ও জমি দখলের হুমকি; যশোর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন জামায়াত জুলাইকে ধারণ করে না, বিএনপির এমন অভিযোগ হাস্যকর: গোলাম পরওয়ার সরকার চায় ঐক্য, কিন্তু একটি মহল ছড়াচ্ছে বিভ্রান্তি : প্রধানমন্ত্রী যশোরে চিহ্নিত চোর ও চাঁদাবাজ মনিরুল ইসলাম সাগর আটক

দেশে অবৈধ ৫৯টি আইপিটিভি বন্ধের কথা জানিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)

মেহেদী হাসান বিশেষ প্রতিনিধি ঢাকা// দেশে অবৈধ ৫৯টি আইপিটিভি বন্ধের কথা জানিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে সংস্থাটি।

বিটিআরসির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে অনিবন্ধিত ও অবৈধ ইন্টারনেট প্রটোকল বা আইপিটিভির ৫৯টি চ্যানেল বন্ধ করে দেয়া হয়েছে। আইপিটিভি সেবাসংক্রান্ত বিভিন্ন বিষয় স্পষ্ট করতে সংবাদ বিজ্ঞপ্তি গণমাধ্যমে পাঠানো হয় বলে উল্লেখ করা হয়।বিটিআরসি জানায়, সাম্প্রতিক সময়ে লক্ষ করা যাচ্ছে যে, কিছু অসাধু ব্যবসায়ী অবৈধভাবে ডোমেইন ক্রয়/ ফেসবুক/ ইউটিউব চ্যানেলের মাধ্যমে জনগণকে আইপিটিভি প্রদর্শন করছে। যার কোনো বৈধ অনুমোদন নেই।

অনুমোদন ছাড়া সম্প্রচার অনৈতিক ও টেলিযোগাযোগ আইনের ব্যত্যয়।বিজ্ঞপ্তি বলা হয়, টেলিভিশনে প্রচারিত আধেয় বা কনটেন্ট ইন্টারনেট প্রটোকল নেটওয়ার্ক ব্যবহার করে সম্প্রচার করার প্রক্রিয়া হলো আইপিটিভি। বিটিআরসি কেবল লাইসেন্সধারী আইএসপি (ইন্টারনেট সেবাদাতা) প্রতিষ্ঠানকে আইপিভিত্তিক ডেটা সার্ভিসের (যেমন স্ট্রিমিং সেবা, আইপিটিভি, ভিডিও অন ডিমান্ড) অনুমোদন দিয়ে থাকে।

এতে আরও বলা হয়, বিটিআরসির আইপিটিভি সেবার অনুমোদন পেয়েই আইএসপি অপারেটররা ইন্টারনেটের মাধ্যমে তথ্য মন্ত্রণালয় অনুমোদিত স্যাটেলাইট টিভি চ্যানেলের সম্প্রচার শুধু তাদের গ্রাহকদেরই প্রদর্শন করতে পারবেন। তবে প্রতিটি চ্যানেল বা অনুষ্ঠান বা আধেয় প্রচারে প্রয়োজনীয় চুক্তি/ অনুমোদন/ ছাড়পত্র সংশ্লিষ্ট প্রদানকারী প্রতিষ্ঠান থেকে গ্রহণ করতে হবে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 11:29 pm, Sunday, 19 September 2021
31 Time View