Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:
যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দেশে ষড়যন্ত্র হচ্ছে ৭ নভেম্বরের মতো দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান

এই ক্ষেপণাস্ত্রের সমতুল্য পৃথিবীতে নেই : রাশিয়া

আন্তর্জাতিক সংবাদ:- রাশিয়ার পারমাণবিক অস্ত্রাগারে শিগগিরই যুক্ত হচ্ছে আরও ৫০টি নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র।

রাশিয়ার মহাকাশ সংস্থা রসকসমসের প্রধান দিমিত্রি রোগোজিন বলেছেন, সামারাত-টু নামের ৫০টি নতুন আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি করা হচ্ছে। শিগগিরই তা পারমাণবিক অস্ত্রাগারে স্থানান্তর করা হবে।প্রতিটি ক্ষেপণাস্ত্রের উচ্চতা ১৪ তলা ভবনের সমান বলে তিনি জানান।রোগোজিন এক টুইটে আরও জানিয়েছেন, রাশিয়ার কামচাতকা এলাকার ক্ষেপণাস্ত্র পরীক্ষা কেন্দ্রে এই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা সম্পন্ন করা হয়েছে। এর ফলে সেখানে বিশাল আকারের যে গর্ত তৈরি হয়েছে সেটার ভিডিও প্রকাশ করেছেন এই রুশ কর্মকর্তা।

তিনি বলেন, এটি বিশ্বের সবচেয়ে শক্তিশালী পারমাণবিক ক্ষেপণাস্ত্র।গত মাসে সামারাত-টু ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণের পর রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছিলেন, এই ক্ষেপণাস্ত্রের সমতুল্য কোনো অস্ত্র পৃথিবীতে নেই।

এই অস্ত্রের অধিকারী হওয়ার কারণে শত্রুরা রাশিয়াকে হুমকি দেওয়ার আগে অন্তত দুই বার এর পরিণতি সম্পর্কে চিন্তাভাবনা করতে বাধ্য হবে।তিনি আরও জানিয়েছেন, সামারাত-টু ক্ষেপণাস্ত্র বিশ্বের ক্ষেপণাস্ত্র প্রতিরোধী সব ব্যবস্থাকে ফাঁকি দিতে সক্ষম।

২০১৮ সালে প্রথম এই অস্ত্রের কথা শোনা যায়। এই ক্ষেপণাস্ত্রের পাল্লা ছয় হাজার ২০০ কিলোমিটার থেকে ১১ হাজার ৮০০ কিলোমিটার বলে ধারণা করা হয়।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 11:48 pm, Tuesday, 24 May 2022
23 Time View