Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:
১০ নভেম্বর তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

কুষ্টিয়ায় রক্সি পেইন্টের ব্যবস্থাপকের বস্তাবন্দি লাশ উদ্ধার

কুষ্টিয়া জেলা প্রতিনিধি// নিখোঁজের দুই দিন পর কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় রক্সি পেইন্টের আঞ্চলিক ব্যবস্থাপকের বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার সকাল ১০টার দিকে ভেড়ামারা পাইলট হাইস্কুলের গলি থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে ভেড়ামারা থানার পরিদর্শক (তদন্ত) মো. নান্নু খান জানান।নিহত লোকমান হোসেন (৩৬) বাগেরহাট জেলার সাইদুর রহমানের ছেলে।

রক্সি পেইন্টের কুষ্টিয়ার ব্যবস্থাপক ছিলেন তিনি। কুষ্টিয়া শহরের চৌরহাঁস মোড় এলাকায় ভাড়া বাসায় থাকতেন লোকমান।ভেড়ামারা থানার ওসি মজিবুর রহমান জানান, সোমবার দুপুরে লোকমান ভেড়ামারা শহর থেকে নিখোঁজ হন।

তাকে খুঁজে না পেয়ে ওই দিন সন্ধ্যায় তার স্ত্রী জিনাত আরা টুম্পা থানায় সাধারণ ডায়েরি করেন।বুধবার সকালে এলাকাবাসী ভেড়ামারা পাইলট হাইস্কুলের গলিতে তার বস্তাবন্দি লাশ পড়ে থাকতে দেখে।

পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতাল মর্গে পাঠায়।পরিদর্শক নান্নু পরিবারের বলেন, ভেড়ামারা হাইস্কুল সংলগ্ন দর্পণ হার্ডওয়ার নামে একটি দোকানমালিকের দেওয়া আড়াই লাখ টাকার চেক ডিজঅনার হয়। সোমবার সে বিষয়ে লোকমান ওই দোকানে কথা বলতে যান।

সেখানে দোকানমালিকের ছেলে রেভেনের (২৭) সঙ্গে তার কথা কাটাকাটি হয়।ওই দিন থেকে লোকমানের মোবাইল ফোনের সংযোগ বন্ধ ছিল বলে জানান পরিদর্শক। এ ঘটনায় পুলিশ এখনও কাউকে আটক করতে পারেনি।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 05:43 pm, Wednesday, 3 August 2022
24 Time View