জরুরী সেবা ৯৯৯’এ যৌন হয়রানির অভিযোগ, আটক ১

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

অনলাইন ডেস্ক:- জরুরী সেবা ৯৯৯ নম্বরে ফোনকলে যৌন হয়রানির অভিযোগ একজনকে আটক করা হয়েছে। ঘটনাটি ঘটে খুলনা সদর থানার গগন বাবু রোড এলাকায়।

গতকাল রোববার দুপুর দুপুর দেড়টায় গগন বাবু রোড থেকে একজন কলার জানান, তার এলাকায় স্কুলের ছাত্রীদের প্রতি কিছু বখাটে ছেলে প্রতিনিয়ত যৌন হয়রানিমূলক আচরণ (ইভটিজিং) করে। তিনি ৯৯৯ কল করে আইনী ব্যবস্থার জন্য অনুরোধ জানান।

কনস্টেবল আকাশ নাথ কলটি রিসিভ করে তাৎক্ষণিকভাবে খুলনা সদর থানায় বিষয়টি জানিয়ে দ্রুত ব্যবস্থা নেয়ার জন্য অনুরোধ জানান।খবর পেয়ে খুলনা সদর থানার একটি দল অবিলম্বে ঘটনাস্থলে যায় এবং ঘটনাস্থল থেকে যৌন হয়রানি করার অভিযোগে আলিম হোসেন (১৯) নামে একজনকে আটক করে।

পরবর্তীতে অভিযুক্তের অভিভাবকরা থানায় হাজির হয়ে এ ধরণের অপরাধ আর করবে না মর্মে মুচলেকা প্রদান করলে অভিযুক্তকে অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেয়া হয়।

এদিকে, একইদিন দুপুর দুইটায় সাতক্ষীরার কলারোয়ার বোয়ালিয়া থেকে বাল্য বিয়ের সংবাদ জানিয়ে একজন কলার জানান তার গ্রামে একটি বাল্য বিয়ে অনুষ্ঠিত হচ্ছে যেখানে কনের বয়স এগারো বছর। কলার বাল্য বিয়ে প্রতিরোধে ৯৯৯ এর কাছে আইনী সহায়তার জন্য অনুরোধ জানান।

৯৯৯ কলটেকার কনষ্টেবল জাহিদুল ইসলাম কলটি রিসিভ করে তাৎক্ষণিকভাবে কলারোয়া থানায় বিষয়টি জানিয়ে দ্রুত ব্যবস্থা নেয়ার জন্য অনুরোধ জানায়।

খবর পেয়ে কলারোয়া থানার একটি দল অবিলম্বে ঘটনাস্থলে যায় এবং স্থানীয় চেয়ারম্যান ও জনপ্রতিনিধিদের উপস্থিতিতে বাল্য বিয়ে অনুষ্ঠান বন্ধ করে দেয়।

পরে কলারোয়া সদর ইউএনও’র ভ্রাম্যমাণ আদালত কনের নানাকে এক মাস কারাদণ্ড প্রদান করে।কলারোয়া থানা পুলিশ দলের নেতৃত্বে থাকা এস আই ওসমান গনি ৯৯৯ কে বিষয়টি নিশ্চিত করেছেন।