Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:
যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দেশে ষড়যন্ত্র হচ্ছে ৭ নভেম্বরের মতো দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান

পদ্মাসেতুর রেল প্রকল্পে পিলারের উচ্চতা ও রাস্তার প্রশস্ততায় ত্রুটি

আব্দুল মান্নান:- পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের মাওয়া ও জাজিরা প্রান্তে পিলারের উচ্চতা ও রাস্তার দুই পাশের প্রশস্ততা নিয়ে ত্রুটি ও মতপার্থক্য দেখা দিয়েছে। তবে রেলমন্ত্রী তা ত্রুটি হিসেবে মানতে নারাজ।

মন্ত্রী বলছেন, ইন্টারফেজ কমিটি কাজ করছে শিগগিরই সমস্যার সমাধান হবে। ইতিমধ্যে পদ্মা সেতু কর্তৃপক্ষ ।

রেলমন্ত্রণালয়কে চিঠি দিয়ে জানিয়েছে, মাওয়া প্রান্তে ১৪ ও ১৫ নং পিলারের উচ্চতা ১১ দশমিক ৫ মিটার থেকে ১৫ দশমিক ৫ মিটারে উন্নীত করতে হবে তা না হলে বড় ট্রাক ও লরি চলাচলে সমস্যা হবে। একই অভিযোগ জাজিরা প্রান্তের ২৫ নং পিলার নিয়ে।

পদ্মা রেল সংযোগ প্রকল্প। নিজস্ব অর্থায়নে প্রায় ৪০ হাজার কোটি টাকার প্রকল্পটির কাজ শুরু হয় ২০১৮ সালে। ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে ফরিদপুরের ভাঙ্গা, পরে যশোর, সবিমিলিয়ে চলছে ১৬৯ কিলোমিটার রেললাইনের নির্মাণ কাজ।

৩৬ শতাংশ কাজ শেষ হওয়ার পর মাওয়া ও জাজিরা প্রান্তে পদ্মা সেতু ও রেলওয়ে সংযোগে দেখা কারিগরি ত্রুটি। মাওয়া প্রান্তে ১৪ ও ১৫ ভায়াডাক্ট পিয়ার বর্তমান হরাইজন্টাল ক্লিয়ারেন্স ১১ দশমিক ৫ মিটার। তবে সেতু কর্তৃপক্ষ ১৫ দশমিক ৫ মিটারে উন্নীত করতে চিঠি দিয়েছে রেলমন্ত্রণালয়ে।

একই সমস্যা জাজিরা প্রান্তেও। রেলের ২৫ নং ভায়াডাক্ট পিয়ার হরাইজন্টাল ক্লিয়ারেন্স ১৩.৯ মিটার থেকে ১৫ মিটার না হলে বিঘ্নিত হবে যান চলাচল।

তবে মূল সেতুর নদীর উপর অংশে নেই কোনো জটিলতা। কারিগরি ত্রুটির বিষয়ে সরেজমিনে জানেত গিয়ে রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন জানান, সমস্যা সমাধানে কাজ চলছে।

মন্ত্রীর আশা ঢাকা থেক ফরিদপুর পর্যন্ত রেল সংযোগের কাজ শেষ হবে ২০২১ সালের জুনে। তবে যশোর পর্যন্ত কাজ শেষ হতে অপেক্ষা করতে হবে ২০২৩ সাল পর্যন্ত।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 09:24 am, Friday, 25 September 2020
26 Time View