শনিবার, মার্চ ২৮, ২০২৬
সর্বশেষ
মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, ১২ মার্কিন সেনা আহতস্পিকার হাফিজ উদ্দিন আহমেদের স্ত্রী মারা গেছেনপুলিশকে আগের পোশাকে ফেরাতে কাজ করছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রীযশোরে অজ্ঞাতদুষ্কৃতির খপ্পরে পড়ে গৃহবধূর সর্বস্ব লুটবুকভরা বাওড়ে সেচ্ছাসেবকদের ঈদ পুনর্মিলনীমণিরামপুরে দুর্বৃত্তদের হামলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই কর্মী আহতযশোরে ‘অর্থ আওয়ার’ উপলক্ষে স্কাউটস রোভারের সচেতনতামূলক র‍্যালিভবদহ অঞ্চলের জলাবদ্ধতা নিরসনে বুরুলি খাল খনন উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী অমিতস্কয়ার হাসপাতালে চিকিৎসকের অবহেলায় ডা. ডোরার মৃত্যু: যশোরে সংবাদ সম্মেলনে বিচার দাবিতে পরিবারযশোরে যাত্রা শুরু করেছে নাগরিক সংঘ
Homeঅপরাধ৪ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

৪ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

মেহেদী হাসান বিশেষ প্রতিনিধি:- রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকা থেকে চার হাজার পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর গোয়েন্দা তেজগাঁও বিভাগ। গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম নূর মোহাম্মদ ওরফে নূরু।

গোয়েন্দা তেজগাঁও বিভাগের সহকারী পুলিশ কমিশনার রাজন কুমার সাহা বলেন, বুধবার ঢাকা মহানগরীতে মাদকবিরোধী অভিযান পরিচালনার সময় তথ্য পাওয়া যায়, কতিপয় মাদক কারবারি তেজগাঁও শিল্পাঞ্চল থানার বউ বাজার ব্রাদার্স বিরিয়ানি অ্যান্ড কাবাব ঘরের সামনে ইয়াবা বিক্রির জন্য অবস্থান করছে।

এই তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে বিকাল সাড়ে ৫টার দিকে ৪ হাজার পিস ইয়াবাসহ নূর মোহাম্মদকে গ্রেপ্তার করা হয়।এসময় তার হেফাজত থেকে একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে ডিএমপির তেজগাঁও শিল্পাঞ্চল থানায় মামলা করা হয়েছে বলে জানান গোয়েন্দা এ পুলিশ কর্মকর্তা।

এই বিভাগের আরো খবর

জনপ্রিয়