Jashore , Sunday, 8 November 2026
সর্বশেষ:
যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দেশে ষড়যন্ত্র হচ্ছে ৭ নভেম্বরের মতো দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান

২৪ ঘণ্টা খোলা থাকবে ওষুধের দোকান : স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদন// স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ওষুধের দোকান বন্ধ থাকবে না, ২৪ ঘণ্টা খোলা থাকবে। রাত ১২টার পর ফার্মেসি বন্ধ রাখার বিষয়ে কোনো নির্দেশনা দেয়া হয়নি স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে।

আজ বৃহস্পতিবার সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভা কক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, সিটি করপোরেশন যদি এটা নিয়ে কিছু করে থাকে সেটা স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলে করা হয়নি।

আমরা এ বিষয়ে তাদের সঙ্গে কথা বলছি।স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, সরকারি মেডিকেল কলেজের আসন এবং শিক্ষক সংখ্যা বাড়ানো হবে। তবে বাড়ছে না বেসরকারি মেডিকেলের সীট।

মন্ত্রী বলেন, মেডিকেল কলেজে গবেষণা কার্যক্রম বাড়াতে ফান্ড নেয়া হচ্ছে। মেডিকেল শিক্ষার মানোন্নয়ন করাই এখন অগ্রাধিকার সরকারের কাছে।

তিনি বলেন, শিশুদের করোনা টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। ১২টা সিটি করপোরেশনের ১৮৬টি কেন্দ্রে টিকা দেয়া হচ্ছে। এখন আছে ৩০ লাখ টিকা, টিকা পাওয়া সাপেক্ষে সারাদেশে শিশুদের টিকা কার্যক্রম শুরু হবে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 03:22 pm, Thursday, 25 August 2022
30 Time View