Jashore , Sunday, 8 November 2026
সর্বশেষ:
যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দেশে ষড়যন্ত্র হচ্ছে ৭ নভেম্বরের মতো দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান

জিম্বাবুয়েতে হামের প্রাদুর্ভাবে ৭০০ শিশুর মৃত্যু

আন্তর্জাতিক সংবাদ:- দক্ষিণ আফ্রিকার দেশ জিম্বাবুয়েতে হামের প্রাদুর্ভাবে এ পর্যন্ত ৭০০ শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। যার মধ্যে গত ১ সেপ্টেম্বর এক দিনেই মৃত্যু হয়েছে ৩৭ জনের।

শিশুদের ভ্যাকসিনের আওতায় আনার চেষ্টা চালানো হচ্ছে। তবে সেক্ষেত্রে বড় বাধা ধর্মীয় বিশ্বাস।একারণে সন্তানদের টিকা প্রদানে আগ্রহী নয় অভিভাবকেরা। যার ফলে মৃতের সংখ্যা বাড়ছে দেশটিতে।জিম্বাবুয়ে মেডিকেল অ্যাসোসিয়েশনের স

ভাপতি ড. জোহানেস মারিসা গণমাধ্যমকে জানিয়েছে, ‘সরকারের উচিত এক মুহূর্ত দেরি না করে গণ টিকা প্রচারাভিযান বাড়ানো এবং বিশেষ করে ভ্যাকসিন বিরোধী ধর্মীয় গোষ্ঠীকে লক্ষ্য করে সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করা।

রোগ প্রতিরোধের ক্ষেত্রে তাদের শিক্ষা যথেষ্ট নয়। তাই শিশুদের টিকা দিতে অস্বীকার করলে সরকারকে প্রয়োজনে জোরপূর্বক ব্যবস্থা নিতে হবে। হামের মতো ঘাতক রোগের বিরুদ্ধে টিকা প্রদানকে বাধ্যতামূলক করে আইন প্রণয়ন করার কথা বিবেচনা করা যেতে পারে।

’জিম্বাবুয়েতে হামের প্রাদুর্ভাবে শিশু মৃত্যুর সংখ্যা বেড়ে যাওয়ায় ‘উদ্বিগ্ন’ জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ। এরইমধ্যে শিশুদের টিকাদান কর্মসূচি বাস্তবায়নে সরকারের সাথে কাজ করছে সংস্থাটি।

এরইমধ্যে ৬ মাস থেকে ১৫ বছর বয়সী শিশুদের গন টিকার আওতায় এনেছে দেশটি। একই সাথে টিকা অভিযানকে সফল করার লক্ষে দেশটির ঐতিহ্যবাহী ও বিশ্বাসী নেতাদের জড়িত করছে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 08:53 am, Tuesday, 6 September 2022
23 Time View