Jashore , Tuesday, 10 November 2026
সর্বশেষ:
ঢাবির ক্যাম্পাসে দফায় দফায় ককটেল বিস্ফোরণ শহীদ নূর হোসেন দিবসে গণসংহতি আন্দোলনের শ্রদ্ধা নিবেদন কপ-৩১ সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুলে প্রধানমন্ত্রী তারেক রহমান ছাত্রলীগের ধর্মঘটের প্রতিবাদে যশোরে যুবদল-স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ যশোর সদরের ১৫ ইউনিয়নে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের আবেদন সংগ্রহ ফ্যাসিস্টকে ফেরানোর চেষ্টা প্রতিহতের তাওফিক চেয়ে সংসদে মোনাজাত যশোরের কালীবাজারে মণ্ডপে আগুনের ছবি ভারতের: জেলা পুলিশ যশোর সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিকসসহ পণ্য আটক যশোরে ৩৮ কেজি ৫০ গ্রাম গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ২ কচুরিপানায় বিপর্যস্ত ভৈরব, পরিচ্ছন্নতায় স্বেচ্ছাসেবীরা

পিরাজপুরে মায়ের মৃতদেহ বাড়িতে রেখে পরীক্ষা দিলো মেয়ে

পিরোজপুর জেলা প্রতিনিধি:- মায়ের মৃতদেহ বাড়িতে রেখে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করলো শারমিন আক্তার নামে এক পরীক্ষার্থী।

রোববার (৬ নভেম্বর) পিরোজপুরের ভান্ডারিয়ায় এইচএসসি পরীক্ষার প্রথম দিনে মাজিদা বেগম মহিলা কলেজের পরীক্ষাকেন্দ্রে এ ঘটনা ঘটে।

পরীক্ষার্থী শারমিন আক্তার উপজেলার ৭নং গৌরীপুর ইউনিয়নের উত্তর পৈকখালী গ্রামের ফারুক ফকিরের কন্যা। তিনি ভান্ডারিয়া সরকারি কলেজের মানবিক বিভাগের শিক্ষার্থী।

মেয়ের চাচা আঃ মালেক ফকির জানান, শারমিনের মা শিউলি বেগম দীর্ঘ দিন যাবত লিভার ও কিডনি রোগে আক্রান্ত ছিলেন। শনিবার দিবাগত রাত দুইটা বিশ মিনিটে ঢাকার প্রাইম হাসপাতালে মারা যান। এরপর সকালে তার মৃতদেহ বাড়িতে নিয়ে আসা হয়েছে।

মায়ে মৃতদেহ বাড়িতে রেখেই এইচএসসি পরীক্ষা দিচ্ছে শারমিন।উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জহিরুল ইসলাম জানান, ঘটনাটি আসলেই দুঃখ জনক।

সহপাঠী ও পরীক্ষা কেন্দ্র সচিবদের সহযোগিতায় সে পরীক্ষা দেয়। এ ঘটনায় সবাই শোকাহত।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 05:48 pm, Sunday, 6 November 2022
26 Time View