Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:
যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দেশে ষড়যন্ত্র হচ্ছে ৭ নভেম্বরের মতো দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান

পালানোর সময় সীমান্ত থেকে ভারতীয় পুলিশ কর্মকর্তা আটক

Oplus_0

অনলাইন ডেস্ক:– ঝিনাইদহের মহেশপুর উপজেলার সীমান্ত দিয়ে পালানোর সময় পিজন সেলভারাজ নামের ভারতীয় এক পুলিশ কর্মকর্তাকে আটক করেছে বিজিবি।

মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ভারতীয় সীমান্তবর্তী বাঘাডাঙ্গা এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত পুলিশ কর্মকর্তা পিজন সেলভারাজ ভারতের তামিলনাড়ু এলাকার বাসিন্দা।আজ বুধবার দুপুরে ৫৮ বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য গণমাধ্যমকে জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে জানা গেছে, গত ২২ মার্চ অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করার অপরাধে ৫৮ বিজিবির সদস্যরা তাকে গ্রেপ্তার করে মহেশপুর থানায় সোপর্দ করেন।এরপর গত ১৩ জুন তিনি আদালত থেকে জামিন পেয়ে বাংলাদেশের অভ্যন্তরে পালিয়ে ছিলেন।

তিনি ভারতীয় পুলিশের এসএসআই পদে কর্মরত ছিলেন।নাম প্রকাশে অনিচ্ছুক ৫৮ বিজিবির এক কর্মকর্তা জানান, ‘ভারতীয় ওই পুলিশ কর্মকর্তা বাংলাদেশে প্রবেশের সময় একবার গ্রেপ্তার হয়েছিলেন।

জামিন পেয়ে কয়েক মাস বাংলাদেশে আত্মগোপনে ছিলেন। তিনি কোনো এজেন্ডা বাস্তবায়নের জন্য আমাদের দেশে ছিলেন কি না তা নিবিড়ভাবে তদন্ত করা হচ্ছে। ’এ ব্যাপারে মহেশপুর থানার এসআই রফিকুল ইসলাম জানান, আটককৃত পুলিশ কর্মকর্তা পিজন সেলভারাজ বিরুদ্ধে মহেশপুর থানায় মামলা দায়েরের পর ঝিনাইদহ আদালতে সোপর্দ করা হয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 10:58 pm, Wednesday, 14 August 2024
28 Time View