Jashore , Wednesday, 11 November 2026
সর্বশেষ:
শার্শায় খড়ের গাদায় মিলল ৫৯৬ বোতল উইনকেরিক্স, গ্রেপ্তার ২ যশোর সদরে ইসলামী আন্দোলনের দাওয়াতি মাসের উদ্বোধন অভয়নগরে স্কুলছাত্রী ধর্ষণ মামলার আসামি ঢাকা থেকে আটক যশোরে জাগরণী চক্রের উদ্যোগে রেইজ প্রকল্পের সাইকেল র‍্যালি ও সভা ঢাবির ক্যাম্পাসে দফায় দফায় ককটেল বিস্ফোরণ শহীদ নূর হোসেন দিবসে গণসংহতি আন্দোলনের শ্রদ্ধা নিবেদন কপ-৩১ সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুলে প্রধানমন্ত্রী তারেক রহমান ছাত্রলীগের ধর্মঘটের প্রতিবাদে যশোরে যুবদল-স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ যশোর সদরের ১৫ ইউনিয়নে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের আবেদন সংগ্রহ ফ্যাসিস্টকে ফেরানোর চেষ্টা প্রতিহতের তাওফিক চেয়ে সংসদে মোনাজাত

মাগুরায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে নিহত ১, পুলিশসহ আহত ৪

মাগুরা প্রতিনিধি:-মাগুরা সদর উপজেলার গাংনী পাটোখালী গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছুরিকাঘাতে শহিদুল ইসলাম (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন। তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থলে পৌছালে পুলিশের ওপর দুর্বৃত্তদের হামলায় দুই পুলিশ সদস্যসহ ৪ জন আহত হন। আহতদের মাগুরা সরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

মাগুরার পুলিশ সুপার (অতিরিক্ত) কলিমুল্লাহ জানান, সোমবার (২৭ মার্চ) রাত ৮টার দিকে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উপলক্ষে গাংনী পাটখালী সম্মিলনী বালিকা বিদ্যালয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান চলাকালে অধিপত্য বিস্তার নিয়ে বিপ্লব ও রহমান গ্রুপের সদস্যদের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে শহিদুল, আম্মার ও মানিক নামের তিনজন আহত হন। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য মাগুরা সরকারি হাসপাতালে নিয়ে যাওয়ার সময় স্থানীয়রা পুলিশের ওপর হামলা করে। এ হামলায় পুলিশের এসআই মাসুম বিল্লাহ ও পুলিশ সদস্য রাকিব হাসান আহত হন।

পুলিশ সুপার আরও জানান, পুলিশ আহতের ঘটনার সংবাদ পেয়ে মাগুরা থেকে অতিরিক্ত ফোর্স ঘটনাস্থলে পৌছে আহতদের উদ্ধার করে। ছুরিকাঘাতে গুরুতর আহত শহিদুল ইসলামকে নিয়ে মাগুরা সরকারি হাসপাতালে পৌঁছালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য মৃতদেহ মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় হাসপাতালে ভর্তি আহত আম্মার ও মানিককে আটক করেছে পুলিশ। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলেও জানান তিনি।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 09:12 pm, Monday, 27 March 2023
27 Time View