Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:
১০ নভেম্বর তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

ঝিনাইদহে ইজিবাইক চালককে কুপিয়ে হত্যা

ঝিনাইদহের হরিণাকুণ্ডে পূর্ব বিবাদের জের ধরে রবিউল ইসলাম নামের এক ইজিবাইক চালককে কুপিয়ে হত্যা করা হয়েছে। শুক্রবার বিকাল সাড়ে ৫টার দিকে পৌরসভার হাসপাতাল মোড় এলাকায়  কুপিয়ে আহত করা হয় তাকে।

ঝিনাইদহ প্রতিনিধি:- ঝিনাইদহের হরিণাকুণ্ডে পূর্ব বিবাদের জের ধরে রবিউল ইসলাম নামের এক ইজিবাইক চালককে কুপিয়ে হত্যা করা হয়েছে। শুক্রবার বিকাল সাড়ে ৫টার দিকে পৌরসভার হাসপাতাল মোড় এলাকায়  কুপিয়ে আহত করা হয় তাকে।

ঝিনাইদহ সদর হাসপাতাল থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাত ১১টার দিকে মারা যান জোড়াপুকুরিয়া গ্রামের মিনাজ উদ্দিনের ছেলে রবিউল ইসলাম।

তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে পৌর এলাকার জোড়াপুকুরিয়া ও মান্দারতলা গ্রামের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় বেশ কয়েকটি বাড়ি ঘরে হামলা ভাংচুর এবং আগুন ধরিয়ে দেওয়া হয়। আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট।ঘটনাস্থল থেকে এ খবর জানিয়েছেন হরিণাকুণ্ডু ফায়ার স্টেশনের লিডার আব্বাচ আলী।

পুলিশের একটি সূত্র জানায়, পরিস্থিতি নিয়ন্ত্রণে ঝিনাইদহ পুলিশ লাইনস থেকে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ পাঠানো হয়েছে।জানা যায়, শুক্রবার বিকালে হরিণাকুণ্ডু হাসপাতাল মোড় এলাকার একটি মসজিদ থেকে নামাজ পড়ে বের হওয়ার পরপরই প্রতিপক্ষের লোকজন রবিউলকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে। সেখান থেকে উদ্ধার করে প্রথমে ঝিনাইদহ সদর হাসপাতালে এবং রাতে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয় তার।

নিহতের জামাতা রাসেল হোসেন জানান, ঝিনাইদহ সদর হাসপাতাল থেকে ঢাকা মেডিকেলে নেওয়ার পথে ফরিদপুর ভাঙায় পৌঁছানোর পর মারা যান তার শ্বশুর রবিউল ইসলাম। লাশ নিয়ে বাড়ি ফিরছেন তারা।তবে হরিণাকুণ্ডু থানার ওসি (ভারপ্রাপ্ত) আক্তারুজ্জামান লিটন এ মৃত্যুর খবর নিশ্চিত করতে পারেননি।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 11:25 am, Saturday, 1 April 2023
47 Time View