Jashore , Sunday, 8 November 2026
সর্বশেষ:
যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দেশে ষড়যন্ত্র হচ্ছে ৭ নভেম্বরের মতো দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান

ঠাকুরগাঁওয়ে আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার ২

ঠাকুরগাঁও :- ঠাকুরগাঁওয়ে আগ্নেয়াস্ত্রসহ লতিফ ওরফে ফুচকুন (২৬) ও রানা মিস্টারকে (২৮) গ্রেপ্তার করেছে পুলিশ।সোমবার (৮ মে) দুপুরে ঠাকুরগাঁও পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত শনিবার জেলার বালিয়াডাঙ্গী উপজেলার ৪নং বড় পলাশবাড়ী ইউনিয়নের দক্ষিণ দুয়ারী জিয়াবাড়ি এলাকার মৃত কলিম উদ্দিনের ছেলে সবুর হাসান ওরফে জুলুনের (২৬) কাছ থেকে ১৩০ বোতল ফেনসিডিল, তার ব্যবহৃত মোটরসাইকেল ও মোবাইল ফোন জব্দ করা হয়। এ ঘটনায় সবুর হাসান অবৈধ আগ্নেয়াস্ত্র সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেন। তার তথ্যের ভিত্তিতে বালিয়াডাঙ্গির রতনদিঘি গ্রামের ইসরাইলের ছেলে রাকিব হাসান ওরফে ফুচকুনকে গ্রেপ্তার করা হয়।

মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বলেন, জিজ্ঞাসাবাদে রাকিব তথ্য দেয় যে তার আগ্নেয়াস্ত্রটি চাচাতো ভাই বালিয়াডাঙ্গির রতনদিঘি গ্রামের ইদ্রিস আলীর ছেলে রানা মিস্টারের কাছে রাখা আছে। তার তথ্য মোতাবেক অভিযান চালিয়ে রানা মিস্টারকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। সেখানে চটের ব্যাগের ভেতরে রক্ষিত ট্রিগার, ফায়ারিং পিন ও ব্যারেল সংযুক্ত একটি সচল আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়।

জেলা গোয়েন্দা শাখার এসআই নবিউল ইসলাম আসামিদের বিরুদ্ধে ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯-ক ধারায় মামলা করেন বলে জানান পুলিশ সুপার।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 07:57 pm, Monday, 8 May 2023
130 Time View