জামালপুরে ট্রাক-ইজিবাইক সংঘর্ষে নিহত ৪, আহত ১

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

জামালপুর জেলা প্রতিনিধি:- জামালপুরে ট্রাক ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত ও একজন আহত হয়েছেন।

শুক্রবার (৯ জুন) দুপুরে সদর উপজেলার রানাগাছা এলাকায় জামালপুর-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। হতাহত প্রত্যেকেই ইজি বাইকের যাত্রী ছিলেন বলে জানা গেছে।

জামালপুর সদর থানার ওসি শাহ নেওয়াজ জানান, ময়মনসিংহগামী একটি ট্রাকের সাথে জামালপুরমুখী একটি ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই আব্দুল মজিদ ও সোলায়মান নামে দুই ইজিবাইক যাত্রীর মৃত্যু হয়।

ময়মনসিংহে নেয়ার পথে জয়নাল নামের একজনের মৃত্যু হয়। পরে শাহেদ নামের আরও এক আহত ইজিবাইক যাত্রী ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।ওসি আরও জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে জামালপুর জেনারেল হাসাপাতালে নিয়ে যায়।

পরে নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়। দুর্ঘটনার পর পুলিশ ঘাতক ট্রাকটিকে জব্দ করলেও ট্রাকের চালক পালিয়ে যাওয়ায় তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি।