Jashore , Tuesday, 27 October 2026
সর্বশেষ:
যশোরে গণঅধিকার পরিষদের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন যশোরে ১১ দলীয় জোটের লংমার্চ সফল করতে এনসিপির লিফলেট বিতরণ আইডিইএক্স ২০২৭-এ অংশ নিতে তারেক রহমানকে আমন্ত্রণ শার্শায় ৩০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার যশোরে ২৪ লাখ টাকার স্বর্ণের বারসহ আটক ১ খুলনায় আতঙ্কের নাম ‘বি কোম্পানি’: আড়ালে সন্ত্রাসী তাণ্ডব ও রাজনৈতিক ছত্রছায়া যশোরে সড়ক দূর্ঘটনায় মা ও শিশু নিহত; আহত বাবা চুরির অপবাদে কিশোর স্বাধীনকে হত্যা: বিচারের দাবিতে মায়ের সংবাদ সম্মেলন ৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে যশোরে এনসিপির লিফলেট বিতরণ চার দিনের সরকারি সফরে জাপানের উদ্দেশে রওনা হচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের প্রজ্ঞাপন

খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ আরও ৬ মাস বাড়ল

মেহেদী হাসান বিশেষ প্রতিনিধি:- বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ আরও ৬ মাস বাড়ানোর অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী।

বুধবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্রমন্ত্রণালয়।এর আগে, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার দণ্ড স্থগিত করে মুক্তির মেয়াদ বাড়ানোর আবেদন করেন পরিবারের সদস্যরা।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ আবেদনের ওপর আইনি মতামত চেয়ে, তা আইন মন্ত্রণালয়ে পাঠায়। এরপর গেল ১৬ মার্চ বুধবার খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ আরও ৬ মাস বাড়ানো হয়।বর্তমানে খালেদা জিয়া গুলশানের বাসভবন ফিরোজায় চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন।

এ মাসের শেষ সপ্তাহে তার মুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। মুক্তির মেয়াদ বাড়াতে ১লা মার্চ স্বরাষ্ট্র মন্ত্রণালয় বরাবর পরিবারের পক্ষ থেকে আবেদন করা হয়। এসময় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করে খালেদা জিয়ার ছোট ভাই শামীম এস্কান্দার এ–সংক্রান্ত আবেদন করেন।২০২০ সালের ২৫ মার্চ সরকারের নির্বাহী আদেশে প্রথমে ছয় মাসের জন্য শর্ত সাপেক্ষে মুক্তি পান খালেদা জিয়া।

পরে গত সেপ্টেম্বরে তার মুক্তির মেয়াদ আরও ছয় মাসের জন্য বাড়ানো হয়। মুক্তিতে থাকার সময় খালেদা জিয়া নিজের বাসায় থেকে চিকিৎসা নেবেন, এ সময় তিনি দেশের বাইরে যেতে পারবেন না বলে শর্ত দেয়া হয়।

দ্য কোড অব ক্রিমিনাল প্রসিডিউর-এর ধারা-৪০১ (১)-এ দেওয়া ক্ষমতাবলে খালেদা জিয়ার দণ্ডাদেশ স্থগিত করা হয়।

গত বছরের ২৫ সেপ্টেম্বর থেকে আরও ছয় মাসের জন্য খালেদা জিয়ার মুক্তির মেয়াদ বাড়ে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 06:49 pm, Wednesday, 23 March 2022
18 Time View