শাহজালাল বিমানবন্দরে গাড়িচাপায় বিমানকর্মী নিহত

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

কাকলি সুলতানা:- হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভেতরে তেলবাহী গাড়ির চাপায় নিহত হয়েছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক কর্মী।

বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় বিমানবন্দরের এপ্রোন এলাকায় (উড়োজাহাজগুলো পার্ক করে রাখা হয় যেখানে) এ ঘটনা ঘটে বলে বিমানবন্দরের কর্মকর্তারা জানিয়েছেন।

নিহত সাদ্দাম হোসেন বিমানের প্রকৌশল বিভাগের এয়ারক্রাফট টেকনিক্যাল হেলপার ছিলেন। এপ্রোন এলাকায় রাখা উড়োজাহাজের রক্ষণাবেক্ষণে নিয়োজিত ছিলেন তিনি।৭ নম্বর বেতে পদ্মা অয়েল কোম্পানির একটি তেলবাহী গাড়ি তাকে চাপা দেয় বলে জানিয়েছেন শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম। তিনি বলেন, গাড়িটির চালকসহ সংশ্লিষ্টদের পুলিশে দেওয়া হয়েছে।

বিমানবন্দর থানার ওসি আজিজুল হক মিয়া জানান, ঘটনাস্থল থেকে গাড়িটি জব্দ করা হয়েছে। লাশ উত্তরার উইমেন্স মেডিকেল কলেজে আছে।