Jashore , Sunday, 25 October 2026
সর্বশেষ:
বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও ভারতীয় মালামাল আটক দীর্ঘ প্রতীক্ষার পর ন্যানো-ইউরিয়ার পেটেন্ট পেলেন যবিপ্রবির গবেষক ড. জাভেদ যশোরে কলিমুদ্দিন সরদার ট্রাস্টের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাক্যাম্প অনুষ্ঠিত যশোরে মাদ্রাসার শিক্ষকের বিরুদ্ধে জমজ শিশুদের যৌন নিপীড়নের অভিযোগ টানা আট দিনের ছুটি শেষে বেনাপোল-পেট্রাপোল বন্দরে পুরোদমে আমদানি-রপ্তানি শুরু জাতিসংঘের অর্থবহ সংস্কারে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির প্রকাশ্যে চুমু দেওয়ার সংস্কৃতি চালু করেছেন এক দলের প্রধান নেতা: রাশেদ খাঁন যশোরে ফুলকুঁড়ি আসরের প্রতিষ্ঠাবার্ষিকীতে সমাবেশ ও পুরস্কার বিতরণ যশোরে বিশ্ব পোলিও দিবসে বর্ণাঢ্য সচেতনতামূলক র‌্যালি টানা ১৮তম বার দ্রুততম মানবী যবিপ্রবির শিরিন আক্তার

মিছিল-মিটিং করলে আদালত প্রাঙ্গণে এজলাসে দাঁড়াতে পারবেন না আইনজীবী

অনলাইন:- আদালত প্রাঙ্গণে মিছিল-মিটিংয়ে অংশ নিলে এজলাসে দাঁড়াতে পারবেন না কোনো আইনজীবী। এখন থেকে সুপ্রিম কোর্টসহ সারাদেশের সব আদালতের জন্য এই সিদ্ধান্ত। ফলে আদালত প্রাঙ্গণে মিছিল-মিটিংকারী আইনজীবীরা কোনো ধরনের মামলার শুনানিতে অংশ নিতে পারবেন না।

বুধবার (৩০ আগস্ট) রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন এ তথ্য জানিয়েছেন। বললেন, আদালত প্রাঙ্গণে কোনো ধরনের মিছিল-সমাবেশ না করার বিষয়ে হাইকোর্টের ২০০৫ সালের একটি রায়কে কঠোরভাবে অনুসরণের জন্য আইনজীবীদের নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। এ কারণে এখন থেকে আদালত প্রাঙ্গণে কোনো ধরনের মিছিল করলে সেটা আদালত অবমাননা হবে।

এর আগে, এদিন বিএনপিপন্থী সাত আইনজীবীর বিরুদ্ধে আনা আদালত অবমাননার অভিযোগের শুনানি সুপ্রিম কোর্টের অবকাশকালীন ছুটির পর ১৯ অক্টোবরে অনুষ্ঠিত হবে বলে দিন ধার্য করেন আপিল বিভাগ। প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের ৪ বিচারপতি এই দিন ধার্য করেন।

এদিকে, দুই বিচারপতির বিরুদ্ধে সংবাদ সম্মেলন ও মিছিল-সমাবেশ করায় গতকাল মঙ্গলবার বিএনপিপন্থী সাত আইনজীবীর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনা হয়। এদিন আপিল বিভাগে সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট নাহিদ সুলতানা যুথি সাত আইনজীবীর বিরুদ্ধে এ আবেদন করেন।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 10:10 pm, Wednesday, 30 August 2023
21 Time View