Jashore , Sunday, 25 October 2026
সর্বশেষ:
বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও ভারতীয় মালামাল আটক দীর্ঘ প্রতীক্ষার পর ন্যানো-ইউরিয়ার পেটেন্ট পেলেন যবিপ্রবির গবেষক ড. জাভেদ যশোরে কলিমুদ্দিন সরদার ট্রাস্টের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাক্যাম্প অনুষ্ঠিত যশোরে মাদ্রাসার শিক্ষকের বিরুদ্ধে জমজ শিশুদের যৌন নিপীড়নের অভিযোগ টানা আট দিনের ছুটি শেষে বেনাপোল-পেট্রাপোল বন্দরে পুরোদমে আমদানি-রপ্তানি শুরু জাতিসংঘের অর্থবহ সংস্কারে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির প্রকাশ্যে চুমু দেওয়ার সংস্কৃতি চালু করেছেন এক দলের প্রধান নেতা: রাশেদ খাঁন যশোরে ফুলকুঁড়ি আসরের প্রতিষ্ঠাবার্ষিকীতে সমাবেশ ও পুরস্কার বিতরণ যশোরে বিশ্ব পোলিও দিবসে বর্ণাঢ্য সচেতনতামূলক র‌্যালি টানা ১৮তম বার দ্রুততম মানবী যবিপ্রবির শিরিন আক্তার

চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড

চুয়াডাঙ্গায় মাদক মামলায় লালন হোসেন (৩৭) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। এছাড়া তাকে ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

রোববার (১ অক্টোবর) অতিরিক্ত দায়রা জজ-২ আদালতের বিচারক মো. মাসুদ আলী এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত, লালন হোসেন সদর উপজেলার হাতিকাটা স্কুলপাড়ার রবিউল হক জোয়ার্দ্দারের ছেলে।

মামলার বিবরণে জানা যায়, ২০২১ সালের ২১ জুন চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল লালনের কাছ থেকে অবৈধ ৮৪ এ্যাম্পুল বুপেনরফাইন ইনজেকশন উদ্ধার করে। এ ঘটনায় অধিদপ্তরের উপ-পরিদর্শক আবুল কালাম আজাদ বাদী হয়ে লালন হােসেন এবং সদর উপজেলার আলুকদিয়া নওদা পাড়ার নিয়ত আলীর ছেলে আইয়ুব আলীকে আসামী করে সদর থানায় একটি মামলা দায়ের করেন।

তদন্ত শেষে ওই বছরের ২৯ আগস্ট লালন হােসেন ও আইয়ুব আলীকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দেন তদন্ত কর্মকর্তা। আদালত আইয়ুব আলীকে খালাস দিয়েছেন।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 07:59 pm, Sunday, 1 October 2023
20 Time View