Jashore , Tuesday, 27 October 2026
সর্বশেষ:
বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ পল্টনে সিপিবি কার্যালয়ে হামলা ও অবরুদ্ধ করার ঘটনায় গণসংহতি আন্দোলনের নিন্দা যশোরে ডিবি পুলিশের অভিযানে ৩৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৪ ‘বিগ বি’ উদ্যোগ যৌথভাবে এগিয়ে নিতে বাংলাদেশ-জাপান একমত সকালে প্রভাতী ট্রেন চালুসহ ৬ দফা দাবিতে রেলপথমন্ত্রীকে যশোর সংগ্রাম কমিটির স্মারকলিপি যশোরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২ এর মার্শাল আর্ট ইভেন্টে পৌরসভা দল বাছাই সম্পন্ন যশোরে গণঅধিকার পরিষদের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন যশোরে ১১ দলীয় জোটের লংমার্চ সফল করতে এনসিপির লিফলেট বিতরণ আইডিইএক্স ২০২৭-এ অংশ নিতে তারেক রহমানকে আমন্ত্রণ শার্শায় ৩০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

তফসিল ঘোষণার পর আগের মামলায় গ্রেফতার করলে হস্তক্ষেপ করবে ইসি

তফসিলের আগে কাউকে গ্রেফতার করলেও হস্তক্ষেপ করবে না ইসি, তবে পরে পুরনো মামলায় আটক করা যাবে না। রোববার (১৫ অক্টোবর) সাংবাদিকদের এসব কথা বলেন নির্বাচন কমিশনার মো. আলমগীর।

তিনি বলেন, সংবিধানের দৃষ্টিতে ভোটে কোনো বাধা দেখছে না নির্বাচন কমিশন (ইসি)। সরকারের সঙ্গে রাজনৈতিক দলের ইস্যুতে হস্তক্ষেপ করবে না ইসি। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করার জন্য তফসিল ঘোষণার পর যেন কোনো রাজনৈতিক মামলা বা আটক করা না হয়।

তিনি আরও বলেন, ভোটের আয়োজনে কমিশনের আত্মবিশ্বাসে ঘাটতি নেই। বিএনপিকে নির্বাচনে আসার আহ্বান জানান তিনি। পাশাপাশি বলেন, দেশের কোনো নির্বাচনেই নিবন্ধিত সব দল অংশ নেয়নি।

রাতের ভোট ঠেকাতে এবার ভোটের দিন সকালে কেন্দ্রে ব্যালট পাঠানোর কথা জানিয়ে আসছিল সিইসিসহ অন্যান্যরা। তবে রোববার নির্বাচন কমিশনার মো. আলমগীর জানান, এবিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি। শনিবার জেলা প্রশাসক ও পুলিশ সুপারদের পরামর্শ দেন ভোটের আগের দিন ব্যালট পাঠানোর।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 06:04 pm, Sunday, 15 October 2023
21 Time View