Jashore , Monday, 26 October 2026
সর্বশেষ:
৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে যশোরে এনসিপির লিফলেট বিতরণ চার দিনের সরকারি সফরে জাপানের উদ্দেশে রওনা হচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ৯ মাস পর খুলছে সেন্টমার্টিন: পর্যটকদের জন্য নতুন নিয়ম ও শত টাকা ফি নির্ধারণ যশোরে অনুমতি ছাড়াই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গাছের ডাল কেটে বিক্রির অভিযোগ বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও ভারতীয় মালামাল আটক দীর্ঘ প্রতীক্ষার পর ন্যানো-ইউরিয়ার পেটেন্ট পেলেন যবিপ্রবির গবেষক ড. জাভেদ যশোরে কলিমুদ্দিন সরদার ট্রাস্টের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাক্যাম্প অনুষ্ঠিত যশোরে মাদ্রাসার শিক্ষকের বিরুদ্ধে জমজ শিশুদের যৌন নিপীড়নের অভিযোগ টানা আট দিনের ছুটি শেষে বেনাপোল-পেট্রাপোল বন্দরে পুরোদমে আমদানি-রপ্তানি শুরু জাতিসংঘের অর্থবহ সংস্কারে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

সাতক্ষীরায় বাস-মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ২

সাতক্ষীরা জেলা:- সাতক্ষীরা-আশাশুনি সড়কের মানিকতলায় যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। শুক্রবার (২৭ অক্টোবর) দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, শেখ মোয়াজ হোসেন (২০), শেখ মাহিম হাসান রাতুল (১৫)। তারা সম্পর্কে মামাতো ফুফাতো ভাই।

স্থানীয়রা জানায়, নিহতরা মোটরসাইকেলে করে ধুলিহর বাজারের দিকে যাচ্ছিল। পথিমধ্যে মানিকতলা মোড়ে পৌঁছালে বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। পরে তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই তাদের মৃত্যু হয়।

সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মহিদুল ইসলাম জানান, বেপরোয়া গতিতে বাইক চালাচ্ছিল দুই তরুণ। পরে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাসটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে তারা নিহত হয়। ইতোমধ্যে বাসটিকে আটক করা গেলেও চালক পালিয়ে গেছে। এ বিষয়ে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 06:04 pm, Friday, 27 October 2023
23 Time View