আচরণবিধি লঙ্ঘন: ঝিনাইদহে আওয়ামী লীগের আরও দুই প্রার্থীকে শোকজ

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

ঝিনাইদহের আরও দুইজন আওয়ামী লীগের প্রার্থীকে শোকজ করেছে নির্বাচনী অনুসন্ধান কমিটি। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের কারণে ঝিনাইদহ-১ আসনে মো. আব্দুল হাই এমপি ও ঝিনাইদহ-২ আসনের তাহজীব আলম সিদ্দিকী এমপিকে শোকজ করা হয়।

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) তাদেরকে এই শোকজ নোটিশ পাঠানো হয়। সিনিয়র জেলা নির্বাচন অফিসার মো. রোকুনুজ্জামান প্রেরিত নোটিশে আওয়ামী লীগ প্রার্থী আব্দুল হাইকে বলা হয়, আগামী ১৭ ডিসেম্বর বেলা ১১ টার মধ্যে সশরীরে হাজির হয়ে অথবা প্রতিনিধির মাধ্যমে নির্বাচনী অনুসন্ধান কমিটির কাছে লিখিত জবাব দিতে হবে।

অপরদিকে, ঝিনাইদহ-২ আসনের নির্বাচনী অনুসন্ধান কমিটির সভাপতি যুগ্ম জেলা ও দায়রা জজ মো. তৌফিকুল ইসলাম আওয়ামী লীগ দলীয় প্রার্থী তাহজীব আলম সিদ্দিকী এমপিকে শোকজ নোটিশ পাঠান। তাকে আগামী ১৮ ডিসেম্বর বেলা ১১টায় সশরীরে অথবা প্রতিনিধির মাধ্যমে কমিটির কাছে ব্যাখ্যা প্রদানের জন্য বলা হয়। এর আগে, ঝিনাইদহ-৪ আসনের প্রার্থী আনোয়ারুল আজীম আনার এমপিকেও একই অভিযোগে শোকজ করা হয়।