Jashore , Monday, 26 October 2026
সর্বশেষ:
৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে যশোরে এনসিপির লিফলেট বিতরণ চার দিনের সরকারি সফরে জাপানের উদ্দেশে রওনা হচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ৯ মাস পর খুলছে সেন্টমার্টিন: পর্যটকদের জন্য নতুন নিয়ম ও শত টাকা ফি নির্ধারণ যশোরে অনুমতি ছাড়াই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গাছের ডাল কেটে বিক্রির অভিযোগ বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও ভারতীয় মালামাল আটক দীর্ঘ প্রতীক্ষার পর ন্যানো-ইউরিয়ার পেটেন্ট পেলেন যবিপ্রবির গবেষক ড. জাভেদ যশোরে কলিমুদ্দিন সরদার ট্রাস্টের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাক্যাম্প অনুষ্ঠিত যশোরে মাদ্রাসার শিক্ষকের বিরুদ্ধে জমজ শিশুদের যৌন নিপীড়নের অভিযোগ টানা আট দিনের ছুটি শেষে বেনাপোল-পেট্রাপোল বন্দরে পুরোদমে আমদানি-রপ্তানি শুরু জাতিসংঘের অর্থবহ সংস্কারে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

মেয়ের শ্বশুরবাড়ি যাচ্ছিলেন, পথেই মৃত্যু বাবার

মোটরসাইকেলে মেয়েকে পেছনে বসিয়ে তার শ্বশুরবাড়ি যাচ্ছিলেন বাবা। পথে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে নিহত হন সাবেক এই ইউপি সদস্য। মঙ্গলবার (৯ জানুয়ারি) বিকাল ৪টার দিকে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার সোনামুখি বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত বজলুর রশিদ (৫৬) বুলাকীপুর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য ছিলেন। তিনি একই ইউনিয়নের খোলসি গ্রামের মৃত আমজাদ হোসেনের ছেলে।

স্থানীয়রা জানায়, মঙ্গলবার বিকালে বজলুর রশিদ মোটরসাইকেলযোগে মেয়েকে নিয়ে তার শ্বশুর বাড়ী চিরিরবন্দর থানার আমবাড়িতে যাচ্ছিলেন। পথিমধ্যে তারা সোনামুখি বাজার এলাকায় পৌঁছালে অপর দিক থেকে আসা একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে বজলুর রশিদ নিহত হন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে মরদেহ ও মোটরসাইকেলটি উদ্ধার করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান আসাদ জানান, ট্রাকটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 07:43 pm, Tuesday, 9 January 2024
26 Time View