Jashore , Sunday, 8 November 2026
সর্বশেষ:
যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দেশে ষড়যন্ত্র হচ্ছে ৭ নভেম্বরের মতো দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান

মোটরসাইকেলে পাচার হচ্ছিল রূপা, অভিযানে উদ্ধার ৭ কেজি গহনা

চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি:– চুয়াডাঙ্গার দামুড়হুদায় চোরাচালানের সময় অভিযান চালিয়ে ৭ কেজি ওজনের বিভিন্ন ধরনের রূপার গহনা উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। উদ্ধারকৃত রূপার গহনার আনুমানিক মূল্য ৮ লাখ ৪০ হাজার টাকা।

মঙ্গলবার (১৬ জানুয়ারি) দুপুরে দামুড়হুদা বাসস্ট্যান্ড এলাকায় ওই অভিযান চালানো হয়।ডিবি পুলিশ জানায়, সকালে চোরাচালানের গোপন সংবাদের ভিত্তিতে দামুড়হুদা বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালায় জেলা গোয়েন্দা পুলিশ।

এসময় এক মোটরসাইকেল চালককে দর্শনা সীমান্ত এলাকা থেকে চুয়াডাঙ্গার দিকে আসতে দেখে থামতে সংকেত দেয়া হয়। তখন মোটরসাইকেলটি ফেলে পালিয়ে যায় ওই ব্যক্তি। পরে মোটরসাইকেলটি তল্লাশি করে ট্যাংকির ভিতর থেকে উদ্ধার করা হয় ৭ কেজি ওজনের রূপার গহনা।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ জানান, ওই ঘটনায় দামুড়হুদা মডেল থানায় একটি মামলা দায়ের করা হবে। উদ্ধারকৃত রূপার গহনা চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেয়া হবে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 06:38 pm, Tuesday, 16 January 2024
46 Time View