দৌলতপুরে ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

হেলাল উদ্দিন,দৌলতপুর (কুষ্টিয়া):- কুষ্টিয়ার দৌলতপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে ২৫ মার্চ জাতীয় গণহত্যা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।


সোমবার (২৫ মার্চ )সকাল ১০টায় উপজেলা অডিটোরিয়াম রুমে আয়োজিত সভায় উপজেলা নিবার্হী অফিসার (ইউএনও ) মো. ওবায়দুল্লাহ’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. এজাজ আহমেদ মামুন।

এসময় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শফিউল ইসলামের সঞ্চালনায় হোগলবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. সেলিম চৌধুরী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল হান্নান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাঈদা সিদ্দিকা,বীর মুক্তিযোদ্ধা সেকেন্দার আলী, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সোবহান সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধাগণ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।