Jashore , Tuesday, 10 November 2026
সর্বশেষ:
শার্শায় খড়ের গাদায় মিলল ৫৯৬ বোতল উইনকেরিক্স, গ্রেপ্তার ২ যশোর সদরে ইসলামী আন্দোলনের দাওয়াতি মাসের উদ্বোধন অভয়নগরে স্কুলছাত্রী ধর্ষণ মামলার আসামি ঢাকা থেকে আটক যশোরে জাগরণী চক্রের উদ্যোগে রেইজ প্রকল্পের সাইকেল র‍্যালি ও সভা ঢাবির ক্যাম্পাসে দফায় দফায় ককটেল বিস্ফোরণ শহীদ নূর হোসেন দিবসে গণসংহতি আন্দোলনের শ্রদ্ধা নিবেদন কপ-৩১ সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুলে প্রধানমন্ত্রী তারেক রহমান ছাত্রলীগের ধর্মঘটের প্রতিবাদে যশোরে যুবদল-স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ যশোর সদরের ১৫ ইউনিয়নে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের আবেদন সংগ্রহ ফ্যাসিস্টকে ফেরানোর চেষ্টা প্রতিহতের তাওফিক চেয়ে সংসদে মোনাজাত

মুক্তিপণ না পেয়ে রোহিঙ্গা যুবকের হাতের কবজি কর্তন, নিখোঁজ ৪

ওসামম কক্সবাজার জেলা প্রতিনিধি:- কক্সবাজারের টেকনাফে মুক্তিপণের টাকা না পেয়ে অপহৃত ৫ রোহিঙ্গার মাঝে এক যুবকের বাম হাতের কবজি কর্তন করেছে দুর্বৃত্তরা।

হাতের কবজি কর্তন অবস্থায় শনিবার (৩ জুন) রাত ৯টার দিকে টেকনাফ আলীখালী ডি/২০ ব্লক পাহাড়ি সংলগ্ন এলাকা হতে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় রোহিঙ্গারা তাকে উদ্ধার করেছে। বিষয়টি নিশ্চিত করেছেন ক্যাম্প মাঝি নুরুল আমিন। বাকি চারজনের এখনো কোন হদিস নেই।হাতের কব্জি কর্তন করা জাহাঙ্গীর আলম (১৭) টেকনাফ আলীখালী ২৫ নম্বর ক্যাম্প ব্লক ডি/২১ এর সামসু আলমের ছেলে।টেকনাফ শরণার্থী আলীখালী ক্যাম্প মাঝি নুরুল আমিন ভিকটিমের পরিবারের বরাতে জানান, শুক্রবার রাতে ২৫ নম্বর ক্যাম্প থেকে ১২-১৫ জনের অস্ত্রধারী একটি সন্ত্রাসীদল ৫ রোহিঙ্গা যুবককে অপহরণ করে নিয়ে যায়।

এরপর থেকে তারা নিখোঁজ ছিল। পরে শনিবার রাত ৯টার দিকে তার পরিবার জানতে পারে আলীখালী ক্যাম্পে ডি/২১ ব্লক পাহাড়ি সংলগ্ন এলাকায় অপহৃতদের একজন জাহাঙ্গীরকে বাম হাতের কব্জি কর্তন করে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা। পরবর্তীতে স্থানীয়দের সহায়তায় তাকে আহত অবস্থায় উদ্ধার করে ক্যাম্প সংলগ্ন (আইআরসি) হাসপাতালে নিয়ে যায়। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তাকে কক্সবাজার সদর হাসপাতালে রেফার করেন।

তিনি আরও জানান, ৫ জন রোহিঙ্গা যুবক অপহরণ হওয়ার পর অপহরণকারী সন্ত্রাসীরা তাদের কাছ থেকে ২০ লাখ টাকা মুক্তিপন দাবি করে আসছিল। অপহৃত বাকি ৪ জনের এখনো অপহরণকারীর কবল থেকে ফেরত আসতে পারেনি।ক্যাম্পে দায়িত্বরত ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের পক্ষ থেকে এ বিষয়ে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

টেকনাফ থানার ওসি মো. আবদুল হালিম বলেন, পাহাড় সন্নিবেশিত রোহিঙ্গা ক্যাম্প ও আশপাশ এলাকা হতে বার বার অপহরণের ঘটনা ঘটছে। আমরা অনেকজনকে উদ্ধার করতে সক্ষম হয়েছি। কিন্তু এ পাঁচজন অপহরণের বিষয়ে থানায় কেউ কিছু বলেনি। কবজিকর্তন অবস্থায় উদ্ধারের বিষয়েও জানায়নি, তবে বিষয়টি শুনেছি। পুলিশের একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 05:19 pm, Sunday, 4 June 2023
19 Time View