Jashore , Tuesday, 10 November 2026
সর্বশেষ:
শার্শায় খড়ের গাদায় মিলল ৫৯৬ বোতল উইনকেরিক্স, গ্রেপ্তার ২ যশোর সদরে ইসলামী আন্দোলনের দাওয়াতি মাসের উদ্বোধন অভয়নগরে স্কুলছাত্রী ধর্ষণ মামলার আসামি ঢাকা থেকে আটক যশোরে জাগরণী চক্রের উদ্যোগে রেইজ প্রকল্পের সাইকেল র‍্যালি ও সভা ঢাবির ক্যাম্পাসে দফায় দফায় ককটেল বিস্ফোরণ শহীদ নূর হোসেন দিবসে গণসংহতি আন্দোলনের শ্রদ্ধা নিবেদন কপ-৩১ সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুলে প্রধানমন্ত্রী তারেক রহমান ছাত্রলীগের ধর্মঘটের প্রতিবাদে যশোরে যুবদল-স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ যশোর সদরের ১৫ ইউনিয়নে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের আবেদন সংগ্রহ ফ্যাসিস্টকে ফেরানোর চেষ্টা প্রতিহতের তাওফিক চেয়ে সংসদে মোনাজাত

শার্শায় খড়ের গাদায় মিলল ৫৯৬ বোতল উইনকেরিক্স, গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক
যশোরের শার্শায় অভিযান চালিয়ে ৫৯৬ বোতল উইনকেরিক্সসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে এসআরবি-৬, যশোর ক্যাম্পের সদস্যরা। মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেল ৩টা ৫৫ মিনিটে শার্শা উপজেলার শ্রীকোনা গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।

এসআরবি-৬, সিপিসি-৩, যশোর ক্যাম্প সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ক্যাম্পের একটি আভিযানিক দল শ্রীকোনা গ্রামের চতুর আলীর মহিষভাঙ্গা খালের পাশে একটি খড়ের গাদায় তল্লাশি চালায়। এ সময় সেখান থেকে ৫৯৬ বোতল উইনকেরিক্স উদ্ধার করা হয়। একই সঙ্গে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন শ্রীকোনা গ্রামের মো. জাকির হোসেন (৩২), পিতা আব্দুল বারী এবং মো. মহিনুর ইসলাম (৩৩), পিতা শহিদ আলী।

উদ্ধার করা মাদকদ্রব্য উপস্থিত সাক্ষীদের সামনে বিধি অনুযায়ী জব্দ করা হয়। পরে গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে শার্শা থানায় নিয়মিত মামলা করা হয়েছে। উদ্ধার করা মাদকদ্রব্য ও গ্রেপ্তার ব্যক্তিদের পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শার্শা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এসআরবি-৬, সিপিসি-৩, যশোরের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মো. ইমামিন মুবীন সরকার সুমন জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে অভিযান অব্যাহত রয়েছে। নিয়মিত মামলার আসামি, বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেপ্তার, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার এবং হত্যা ও ধর্ষণের মতো চাঞ্চল্যকর অপরাধে জড়িতদের বিরুদ্ধে তাঁদের অভিযান চলমান থাকবে।

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : One minute ago
1 Time View