যশোর সদরে ইসলামী আন্দোলনের দাওয়াতি মাসের উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক
ইসলামী আন্দোলন বাংলাদেশ যশোর সদর উপজেলা শাখার উদ্যোগে দাওয়াতি মাসের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেল ৪টায় যশোর সদর উপজেলা কার্যালয় চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ যশোর সদর উপজেলা শাখার সভাপতি প্রিন্সিপাল আক্তারুজ্জামান।
প্রধান অতিথির বক্তব্যে তিনি মানুষের মাঝে ইসলামের দাওয়াত ছড়িয়ে দেওয়ার গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, ইসলামের সুমহান আদর্শ ও নৈতিক শিক্ষা মানুষের কাছে পৌঁছে দিতে প্রত্যেক দায়িত্বশীল ও কর্মীকে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে। দাওয়াতি কার্যক্রমের মাধ্যমে সমাজে শান্তি, সম্প্রীতি ও নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠায় সবাইকে এগিয়ে আসতে হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ যশোর সদর উপজেলা শাখার সহসভাপতি মো. আব্দুল গফফার, সেক্রেটারি মাওলানা বিলাল হুসাইন, যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি আব্দুল আওয়াল, সাংগঠনিক সম্পাদক মো. জিয়াউর রহমান, অর্থ ও প্রকাশনা সম্পাদক মাস্টার শেখ আব্দুল কাদের, আইন ও মানবাধিকারবিষয়ক সম্পাদক মো. বজলুর রহমান, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক মো. তোজাম উদ্দিনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
























