ভেড়ামারায় সাপের কামড়ে ৩ বছর বয়সী এক শিশুর মৃত্যু

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

কুষ্টিয়া প্রতিনিধি:- কুষ্টিয়ার ভেড়ামারায় বিষধর সাপের কামড়ে ৩ বছর বয়সী এক শিশুর করূণ মৃত্যূ হয়েছে।

রবিবার (১৮ আগষ্ট) রাত সাড়ে ৯ টার দিকে উপজেলার মোকারিমপুর ইউনিয়নের গোলাপনগর ফকিরাবাদ গ্রামে এ ঘটনা ঘটেছে।

জানা গেছে, নিজ বাড়ি থেকে রাত অনুমানিক সাড়ে ৯টার দিকে একটি বিষধর সাপটি দংশন করে। তার কিছুক্ষণ পরেই শিশুটি মৃত্যুবরণ করে।

তবে সাপটির সঠিক নাম কেউ বলতে পারছেন না। তবে স্থানীয়রা ধারণা করছেন এটা বিষধর কালকেউটে সাপ।

এই বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল ইসলাম।